• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রে আশ্রয় পেতে ভুয়া সমকামী পরিচয়ের অভিযোগ, উদ্বেগ বিশেষজ্ঞদের রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান উপলক্ষে সাংবাদিক সম্মেলন ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত শিবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জ বাগদা ফার্ম ভুমি উদ্ধার কমিটির সাবেক সভাপতি ডাঃ ফিলিমন বাস্কের অগণতান্ত্রিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন, নীলফামারীর সংরক্ষিত আসনে তৃনমুলের ভরসা বিলকিস ইসলাম দুপচাঁচিয়ায় গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের কমিটি বিলুপ্ত \ আহবায়ক কমিটি গঠন দুপচাঁচিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উল্লাপাড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ : ৩০ হাজার টাকা জরিমানা

রায়গঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন গরু পুড়ে মৃত্যু, ক্ষতি প্রায় ২ লাখ টাকা

মোঃ আসাদুল্লাহ খান, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি / ১২৩ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

47

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে শৌলি সবলা গ্রামের স্থায়ী বাসিন্দা হাবিবুর রহমানের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুতের লাইনে স্ফুলিঙ্গ ছুটে আগুনের সূত্রপাত হয়। প্রথমে আগুন ধরে বাড়ির গোয়াল ঘরে, যেখানে বাঁধা ছিল তিনটি গরু। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং তিনটি গরু আগুনে ঝলসে মারা যায়। পাশাপাশি গোয়ালঘর, খড়ের পালা ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থলে ভুক্তভোগী হাবিবুর রহমানের বাম হাত আগুনে ঝলসে যায়।

এসময় এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভানো সম্ভব হলেও প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন হাবিবুর রহমান। তিনি জানান, প্রতিদিনের মতো রাতে গোয়ালঘর দেখে ঘরে যান, হঠাৎ বিদ্যুতের স্পার্ক থেকে আগুন ধরে যায়। বিষয়টি টের পেয়ে বাইরে আসতে আসতে অনেক দেরি হয়ে যায়।

ঘটনার পর স্থানীয় সামাজিক নেতৃবৃন্দ ভুক্তভোগী পরিবারকে সান্ত্বনা দেন এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন। আজ সকালে হাবিবুর রহমানকে নিয়ে উপজেলা অফিসে দেখা করেন তারা। উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ূন কবির এ আকস্মিক দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে তাৎক্ষণিকভাবে প্রাথমিক সহায়তা হিসেবে ৬০০০ টাকা প্রদান করেন।

এসময় সার্বিক সহযোগিতা করেন ডেলটা টাইমস এর সাংবাদিক মোঃ গোলাম মুক্তাদির এবং বেগম নুরুন্নাহার তর্কবাগীশ অনার্স কলেজ ছাত্রদলের কলেজ সভাপতি মোঃ বাইজিত হাসান বাছেদ। সকলের সহায়তায় কিছুটা আশ্বস্ত হয়েছেন হাবিবুর রহমান।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা