• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রামে মরিচ ক্ষেতে গাঁজার চাষ, ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ গ্রামীন সকল রাস্তা পাঁকাকরণ করা হবে -এমপি বিলকিস ইসলাম সলঙ্গায় মাদক ইভটিজিং প্রতিরোধে উঠান বৈঠক রাজশাহীতে রেস্তোরাঁয় হামলা ও ককটেল বিস্ফোরণ প্রতিবাদে মানববন্ধন বগুড়ার শেরপুরে ক্লাব ৯২-এর ফল উৎসব ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত সেই ৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে কৃষকের মৃ/ত্যু, লা/শ খুঁজতে গিয়ে ছেলেও আহত ধুনটে রাইজিং স্টার ক্লাবের ফ্রি মেডিক্যাল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৩ শতাধিক মানুষ হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

দুপচাঁচিয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধি / ১৩৫ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

146

দুপচাঁচিয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

দুপচাঁচিয়ায় ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ(পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। ২৮এপ্রিল সোমবার দিনব্যাপী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দুপচাঁচিয়ার আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার জেলা প্রশিক্ষণ অফিসার নুরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা যারীন তাসনিম নিলয় এর পরিচালনায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিনিয়র মনিটরিং অফিসার মাসুদ আহম্মেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার ফারহান ফয়েজ, উপজেলা সমবায় অফিসার কেএম সালাম, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ সাইফুল আবেদীন, অতিরিক্ত কৃষি অফিসার সালমা আকতার, কৃষক বাবলু মিয়া, মাসুদ রানা, জাকির হোসেন মিঠু প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সাধারণত কৃষকদের ধারণা, সার ও কীটনাশক অতিরিক্ত প্রয়োগ করলেই উৎপাদন ভালো হয়। কিন্তু এ ধারণা পরিহার করতে হবে। জমির মাটি পরীক্ষার মাধ্যমে পরিমিত পরিমাণ বালাই নাশক ও সার প্রয়োগ করে উন্নত জাতের ফসল চাষ করতে হবে। তবেই নিরাপদ খাদ্য শস্য খোরপোশ কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করা সম্ভব হবে। ফলে দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বৃদ্ধি পাবে। এসময় কৃষক, এনজিওকর্মী, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
#


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা