• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

১০ লাখ পরিবারের প্রোটিন চাহিদা মেটাবে সরকার: সুলভ মূল্যে মিলবে দুধ-ডিম-মাংস

অনলাইন ডেস্ক / ১০৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

109

পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের প্রোটিনের চাহিদা মেটাতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানীর ২৫টি পয়েন্টে সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মহাখালীতে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জানান, নিম্ন আয়ের প্রায় ১০ লাখ পরিবার এই সুবিধার আওতায় আসবে। উত্তরা, আজিমপুর ও মিরপুরসহ রাজধানীর ২৫টি গুরুত্বপূর্ণ স্থানে পুরো রমজান মাসজুড়ে এই বিক্রয় কার্যক্রম চলবে। পর্যায়ক্রমে এই উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

​গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা,দুধ প্রতি লিটার ৮০ টাকা, ডিম প্রতি ডজন ৯৬ টাকা।

​প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে এবং নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে এই পদক্ষেপ বড় ভূমিকা রাখবে। এছাড়া ভবিষ্যতে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালুর মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা