• সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

‘হ্যামনেট’ সিনেমার জাদুতে বাকলির প্রথম অস্কার জয়

অনলাইন ডেস্ক / ৮২ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

89

৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) মঞ্চে ইতিহাস গড়লেন আইরিশ অভিনেত্রী জেসি বাকলি। ক্লোয়ি ঝাও পরিচালিত ‘হ্যামনেট’ সিনেমায় অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ নিজের ক্যারিয়ারের প্রথম অস্কার জিতে নিয়েছেন তিনি। সোমবার (১৬ মার্চ) অনুষ্ঠিত এই আসরে সেরা অভিনেত্রীর ট্রফি জয়ের মাধ্যমে প্রথম আইরিশ নারী হিসেবে এই ক্যাটাগরিতে ইতিহাস গড়লেন বাকলি।

​পুরস্কার মৌসুমের শুরু থেকেই গোল্ডেন গ্লোব, বাফটা এবং স্যাগ অ্যাওয়ার্ড জিতে অস্কারের দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন তিনি। ডাবলিনের সাধারণ এক মেয়ে থেকে হলিউডের শ্রেষ্ঠত্বের মুকুট জয়—তার এই যাত্রা এখন বিশ্বজুড়ে প্রশংসিত। ম্যাগি ও’ফারেলের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত ‘হ্যামনেট’ ছবিতে উইলিয়াম শেক্সপিয়ারের স্ত্রী ‘অ্যাগনেস’ চরিত্রে তার রূপদান ছিল অত্যন্ত হৃদয়স্পর্শী। বিশেষ করে ১১ বছর বয়সী সন্তান হ্যামনেটের মৃত্যুতে একজন মায়ের শোক এবং সেই ট্র্যাজেডি কীভাবে কালজয়ী ‘হ্যামলেট’ নাটকের অনুপ্রেরণা হয়ে ওঠে, তা অভিনয়ের মাধ্যমে নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন তিনি।

​২০০৮ সালে বিবিসির একটি রিয়েলিটি শো দিয়ে ক্যারিয়ার শুরু করা বাকলি অস্কারের এই লড়াইয়ে পেছনে ফেলেছেন এমা স্টোন, কেট হাডসন ও রোজ বার্নের মতো বাঘা বাঘা অভিনেত্রীদের। সমালোচকদের মতে, জেসি বাকলির এই জয় কেবল ব্যক্তিগত অর্জন নয়, বরং আইরিশ অভিনয় শিল্পের এক নতুন দিগন্তের সূচনা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা