• সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

‘রাক্ষস’ থেকে ‘বিদায়’: সিনেমার কস্টিউম ডিজাইনে মেফসির আয়াজের চমক

অনলাইন ডেস্ক / ১১৬ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

121

২০২২ সালের ‘মিস্টার অ্যান্ড মিস ফ্রেশ লুক’ প্রতিযোগিতার প্রথম রানার আপ মেফসির আয়াজ। শোবিজের আলো ঝলমলে দুনিয়ায় পদার্পণ করেও ক্যামেরার সামনের চেয়ে পেছনের কারিগরি কাজেই নিজেকে খুঁজে নিয়েছেন তিনি। এ প্রজন্মের প্রতিভাবান এই কস্টিউম ডিজাইনার বর্তমানে ঢাকাই সিনেমার কস্টিউম ও লুকে বৈচিত্র্য আনতে কাজ করছেন।

​বর্তমানে মেফসির আয়াজ বড় পর্দার তিনটি গুরুত্বপূর্ণ সিনেমার কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ করছেন। এর মধ্যে মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’ সিনেমাটি তার প্রথম বাণিজ্যিক কাজ। শ্রীলঙ্কা ও বাংলাদেশের মনোরম লোকেশনে চিত্রায়িত এই সিনেমার লুকগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই প্রশংসিত হচ্ছে। এছাড়া আগামী কোরবানির ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘বিদায়’ এবং মুনতাসির হাসিবের ‘অনির্বাণ’ সিনেমাতেও তার সৃজনশীলতার ছাপ দেখা যাবে।

​নিজের পেশা নিয়ে আয়াজ বলেন, “ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল ফ্যাশন ডিজাইনার হওয়ার। ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজিতে গ্র্যাজুয়েশন শেষ করে মনে হয়েছে কস্টিউম ডিজাইনই আমার জন্য উপযুক্ত জায়গা।” তিনি আরও জানান, অন্যের সৌন্দর্য ফুটিয়ে তোলার মধ্যেই তিনি আনন্দ পান।

​বিজ্ঞাপন জগতেও আয়াজ এক পরিচিত নাম। বাংলালিঙ্ক, এয়ারটেল, অ্যাপেক্স, ওয়ালটনসহ প্রায় ৫০টির বেশি নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনচিত্রে তিনি কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি নিজস্ব ব্র্যান্ড ‘দ্য কস্টিউম অ্যানাটমি’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এবং ভবিষ্যতে তার মেধাকে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে যেতে চান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা