• সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

অভিষেক ম্যাচেই জোড়া গোল: রোনান জাদুতে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

অনলাইন ডেস্ক / ৮৯ Time View
Update : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

94

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে দুর্দান্ত শুভ সূচনা করেছে বাংলাদেশ যুব দল। মালে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে জয়ের নায়ক ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলার রোনান সুলিভান। জাতীয় দলের জার্সিতে নিজের অভিষেক ম্যাচেই জোড়া গোল করে ফুটবল প্রেমীদের নজর কেড়েছেন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া এই তরুণ প্রতিভা।

​ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেললেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা। মাঝমাঠের কিছু অগোছালো পাসের কারণে বেশ কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া হয়। তবে বিরতির পর খোলস ছেড়ে বেরিয়ে আসেন রোনান সুলিভান। ম্যাচের এক পর্যায়ে প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া তার এক দুর্দান্ত ফ্রি-কিক সরাসরি পাকিস্তানের জালে জড়ালে লিড নেয় বাংলাদেশ। এর ১০ মিনিট পর ব্যবধান বাড়ানোর সুযোগ আসলেও গোল করতে ব্যর্থ হন মুর্শেদ আলী। তবে ম্যাচের ৬৭ মিনিটে শেখ সংগ্রামের নিখুঁত ক্রস থেকে দারুণ এক হেডে নিজের ও দলের দ্বিতীয় গোলটি পূর্ণ করেন রোনান।

​এই জয়ের ফলে সেমিফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখল বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ শক্তিশালী ভারত, যাদের মুখোমুখি হবে আগামী ২৮ মার্চ। তার আগে ২৬ মার্চ ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচে পাকিস্তান পয়েন্ট হারালেই বাংলাদেশের শেষ চারে খেলা নিশ্চিত হয়ে যাবে। অভিষেক ম্যাচেই এমন জয়ে উচ্ছ্বসিত দেশের ফুটবল অঙ্গন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা