• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বগুড়ায় ২ হাজার ইয়াবাসহ কক্সবাজারের করিম গ্রেপ্তার ‎সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএমের অপসারণ দাবিতে উল্লাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কুড়িগ্রাম সীমান্তের শূন্যরেখায় ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ৯ জনের মানবেতর দিন যাপন বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ পীরগঞ্জে উপজেলায় সরকার ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ঠাকুরগাঁওয়ে কিশোরীকে গণধর্ষণ প্রেমিকসহ আটক-৩ কিশোরদের পথভ্রান্তি: সংকটের স্বরূপ ও সামাজিক উত্তরণের পথ কিশোরদের পথভ্রান্তি: সংকটের স্বরূপ ও সামাজিক উত্তরণের পথ

হিরো আলম গ্রেপ্তার

অনলাইন ডেস্ক / ১০৭ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

115

 

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে হাতিরঝিল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফুয়াদ আহমেদ।

জানা গেছে, গত বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। স্ত্রী রিয়া মনির দায়ের করা একটি মামলায় আদালতে নিয়মিত হাজিরা না দেওয়ায় তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়। একই মামলায় তার সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনির মধ্যে সম্প্রতি মনোমালিন্য দেখা দেয়। পরে হিরো আলম স্ত্রীকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন। গত ২১ জুন পারিবারিক মীমাংসার জন্য হাতিরঝিলের একটি বাসায় দুই পক্ষকে ডাকা হলে হিরো আলম ও তার সহযোগীরা রিয়া মনি ও তার পরিবারের সদস্যদের গালাগাল করেন।

অভিযোগে আরও বলা হয়, পরবর্তীতে তারা বাদীর বর্তমান বাসায় প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন এবং তার গলায় থাকা দেড় ভরি ওজনের সোনার চেইন নিয়ে যান। এ ঘটনায় রিয়া মনি ২৩ জুন হাতিরঝিল থানায় হত্যা চেষ্টা, মারধর, ভয়ভীতি দেখানো ও চুরি অভিযোগে মামলা করেন।

বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী জানান, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করায় তাদের জামিন বাতিল করে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আজ মূল আসামি হিরো আলমকে পুলিশ গ্রেপ্তার করেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা