• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বগুড়ায় ২ হাজার ইয়াবাসহ কক্সবাজারের করিম গ্রেপ্তার ‎সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএমের অপসারণ দাবিতে উল্লাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কুড়িগ্রাম সীমান্তের শূন্যরেখায় ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ৯ জনের মানবেতর দিন যাপন বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ পীরগঞ্জে উপজেলায় সরকার ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ঠাকুরগাঁওয়ে কিশোরীকে গণধর্ষণ প্রেমিকসহ আটক-৩ কিশোরদের পথভ্রান্তি: সংকটের স্বরূপ ও সামাজিক উত্তরণের পথ কিশোরদের পথভ্রান্তি: সংকটের স্বরূপ ও সামাজিক উত্তরণের পথ

নায়িকা বানানোর নামে নির্যাতনের অভিযোগ, বগুড়ায় গ্রেপ্তার হিরো আলম

বগুড়া প্রতিনিধি / ১০২ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

109

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় অবশেষে গ্রেপ্তার হলেন আলোচিত ও বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার শাজাহানপুর এলাকায় নাটকীয় অভিযানের মাধ্যমে তাকে আটক করে পুলিশ।

​পুলিশ জানায়, গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকেই হিরো আলম আত্মগোপনে ছিলেন। আজ দুপুরে তিনি গোপনে ঢাকা পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে শাজাহানপুর এলাকায় রাস্তায় ব্যারিকেড দেয় পুলিশ। পালানোর কোনো পথ না পেয়ে সেখানেই ধরা পড়েন তিনি।

​সাদিয়া রহমান মিথিলা নামে এক নারীকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণ, নির্যাতন ও গর্ভপাত করানোর অভিযোগে হিরো আলমের বিরুদ্ধে মামলা হয়। ২০২৫ সালের এপ্রিল মাসে দায়ের করা এই মামলার তদন্ত শেষে পিবিআই অভিযোগের সত্যতা পায়। এরই প্রেক্ষিতে গত ১০ ফেব্রুয়ারি আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

​বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর নিশ্চিত করেছেন যে, গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা