• সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে গৃহবধূর আত্মহত্যা ॥ লাশ রেখে বাড়ির সবাই উধাও

শেরপুর বগুড়া প্রতিনিধি / ৮৬ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

93
বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের লাঙ্গলমাড়া গ্রামে স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে মুক্তা খাতুন (১৮) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। স্ত্রীর লাশ ঘরে রেখে স্বামীসহ পরিবারের সবাই বাড়ি থেকে উধাও হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটে।
নিহত মুক্তা খাতুন লাঙ্গলমাড়া গ্রামের বুলু মিয়ার মেয়ে ও একই গ্রামের ইয়াসিন আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে মাঝে মধ্যেই ঝগড়া লেগে থাকত। মঙ্গলবারও স্বামীর সঙ্গে ঝগড়া হয় মুক্তার। একপর্যায়ে অভিমান করে তিনি কীটনাশক পান করেন। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মুক্তাকে মৃত ঘোষণা করেন।
পরে তার লাশ স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে স্বামীসহ পরিবারের অন্য সদস্যরা পালিয়ে যান। খবর পেয়ে মুক্তার ভাই শেরপুর থানায় যোগাযোগ করলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. মঈনুদ্দিন জানান, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা