• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

দুপচাঁচিয়ায় ঋণের দায়ে গৃহবধূর আত্মহত্যা

গোলাম মুক্তাদির সবুজ , দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি / ১১৬ Time View
Update : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

121

বগুড়ার দুপচাঁচিয়ায় নীলিমা গোস্বামী(৩৬) নামের এক গৃহবধূ গ্যাসের ট্যাবলেট(কীটনাশক) খেয়ে আত্মহত্যা করেছে। নিহত নীলিমা উপজেলার তালোড়া ইউনিয়নের খানপুর গ্রামের প্রবাসী কাজল গোস্বামীর স্ত্রী। গত ২৩নভেম্বর রোববার বিকাল আনুমানিক সাড়ে ৩টার সময় এ গ্যাসের ট্যাবলেট খাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় দুপচাঁচিয়া থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
নিহতের মেয়ে পল্লবী গোস্বামী জানান, তার বাবা কাজল গোস্বামী ২বছর যাবৎ(দুবাই) অবস্থান করছেন। তিনি, তার মা ও তার ছোট দুই ভাই-বোন ও দাদা-দাদী সহ একত্রে বসবাস করেন। গত ২৩নভেম্বর রোববার বিকাল আনুমানিক সাড়ে ৩টার সময় তার মা তাকে বলেন তিনি গ্যাসের ট্যাবলেট খেয়েছেন এবং তার মাথা ঘুরছে। এ ঘটনায় দ্রæত তার দাদা সহ প্রতিবেশীদের সহযোগিতায় তার মাকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসানপাতালে(শজিমেক) প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধ্যা ৬টায় তার মৃত্যু হয়। তিনি আরও জানান, আমাদের ধারণা আমার মা ঋণের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন। ইতিপূর্বেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) ফরিদুল ইসলাম জানান, নীলিমা গোস্বামী বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়ায় বগুড়া সদর থানার তত্বাবধানে তার সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। এ ঘটনায় দুপচাঁচিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা