• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দুই শতকের গ্রামীণ উৎসব আঙ্গারু মেলা শুরু গাইবান্ধায় অর্থ আত্মসাতের মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন গাইবান্ধায় মাদকের অভয়ারণ্য রুখতে প্রশাসনের চরম ব্যর্থতা যুক্তরাষ্ট্রে আশ্রয় পেতে ভুয়া সমকামী পরিচয়ের অভিযোগ, উদ্বেগ বিশেষজ্ঞদের রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান উপলক্ষে সাংবাদিক সম্মেলন ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত শিবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জ বাগদা ফার্ম ভুমি উদ্ধার কমিটির সাবেক সভাপতি ডাঃ ফিলিমন বাস্কের অগণতান্ত্রিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন, নীলফামারীর সংরক্ষিত আসনে তৃনমুলের ভরসা বিলকিস ইসলাম

সারের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে কুড়িগ্রামে ‘রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন’ এর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মাসুদ রানা, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি / ১৯৪ Time View
Update : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

65

 

চলতি আমন মৌসুমে কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় একশ্রেণির অসাধু ব্যবসায়ী সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কৃষকদের কাছে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করছে। এর প্রতিবাদে জেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে
‘রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন’ কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে জেলা শহরের শাপলা চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কৃষকসহ গণ্যমান্য বক্তিরা অংশগ্রহণ করেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ‘রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন’ এর কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম জুয়েল, কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মোঃ মন্তাজ আলী, সদস্য সচিব রেজাউল ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ মোর্শেদ আলম, ভোগডাঙ্গা ইউনিয়ন শাখার মোঃ ফারুক হোসেন। মোঃ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় , অনান্যের মধ্যে বক্তব্য দেন, মামুনুর রশীদ মামুন, এনাম রাজু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ রফিকুল ইসলাম।

বক্তারা বলেন- সার ব্যবসায়ী সিন্ডিকেট সৃষ্টিকারীদের দৌরাত্ম্যের কারণে কৃষকরা চরম বিপাকে পড়েছেন। বাধ্য হয়ে তাদের সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার কিনতে হচ্ছে। সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি মূল্যে সার বিক্রি করছেন অসাধু ব্যবসায়ীরা। এতে করে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনতিবিলম্বে জরুরি ব্যবস্থা নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন বক্তারা।
এসময় ‘জাগো কৃষক সংঘবদ্ধ হও’ এই স্লোগান তুলে সকল কৃষককে এক হওয়ার আহবান জানানো হয়।

পরে তিন দফা দাবি আদায়ে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারক লিপি প্রদান করেন ‘রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন’ এর নেতৃবৃন্দ।

৩-দফা দাবী সমুহ হলো:
১। জেলায় ডিলার সংখ্যা বৃদ্ধি।
২৷ কালোবাজারী নিয়ন্ত্রন করতে হবে।
৩। সিন্ডিকেট ভেঙে দিতে হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা