• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বগুড়ায় ২ হাজার ইয়াবাসহ কক্সবাজারের করিম গ্রেপ্তার ‎সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএমের অপসারণ দাবিতে উল্লাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কুড়িগ্রাম সীমান্তের শূন্যরেখায় ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ৯ জনের মানবেতর দিন যাপন বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ পীরগঞ্জে উপজেলায় সরকার ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ঠাকুরগাঁওয়ে কিশোরীকে গণধর্ষণ প্রেমিকসহ আটক-৩ কিশোরদের পথভ্রান্তি: সংকটের স্বরূপ ও সামাজিক উত্তরণের পথ কিশোরদের পথভ্রান্তি: সংকটের স্বরূপ ও সামাজিক উত্তরণের পথ

সাদুল্লাপুর ইউপির সদস্য ইয়াবাসহ গ্রেপ্তার

গাইবান্ধা জেলা প্রতিনিধি / ৭৭ Time View
Update : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

85

 

গাইবান্ধার সাদুল্লাপুরে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ছাইদার রহমানকে (৫৭) গ্রেফতার করা হয়েছে। গাইবান্ধার সাদুল্লাপুরে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ছাইদার রহমানকে (৫৭) গ্রেফতার করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা ভবানীপুর গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতার ছাইদার রহমান ভাতগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং টিয়াগাছা ভবানীপুর গ্রামের মরহুম আজিম উদ্দিনের ছেলে।
অভিযানিক দলের পক্ষ থেকে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় টিয়াগাছা ভবানীপুর গ্রামের ছাইদার রহমানের ঘর থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। একইসাথে অভিযুক্ত ছাইদার রহমানকে গ্রেফতার করা হয়।
এ তথ্য নিশ্চিত করে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক এনামুল হক জানান, ছাইদার রহমানের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা