• শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সলঙ্গায় অটোরিক্সা চালক নাঈম হত্যার বিচারের দাবীতে মানববন্ধন গাইবান্ধায় মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে পুরস্কার বিতরণী পলাশবাড়ীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি রিফাত নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ২৮ চিকিৎসক পদ শূন্য, চিকিৎসাসেবা চরম সংকটে শ্রমিক দিবসে পলাশবাড়ীতে বিভিন্ন সংগঠনের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গাইবান্ধায় মহান মে দিবস-২০২৬ পালিত আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কুড়িগ্রামে জাতীয় শ্রমিক শক্তির র‍্যালি অনুষ্ঠিত প্রতি ১০ লিটার পেট্রোলে কম ৩৫২ মিলিলিটার, ফিলিং স্টেশনকে আড়াই লাখ টাকা জরিমানা পলাশবাড়ী ধর্ষণের ঘটনা ৩ লাখ টাকায় রফাদফা

গাইবান্ধায় মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার

পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি / ১৭ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

20

গাইবান্ধার সুন্দরগঞ্জে মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজতে থাকা একটি অ্যাপাচি আরটিআর, একটি বাজাজ ডিসকভার ১২৫ সিসি এবং একটি বাজাজ প্লাটিনা মোটরসাইকেলসহ মোট তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

শুক্রবার (১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহম্মাদ আমানুল্লাহ। বৃহস্পতিবার রাতে চন্ডিপুর ইউনিয়নের সীচা ও পাঁচপীর এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচা মণ্ডলপাড়া গ্রামের মো. হাবিবর রহমানের ছেলে ছামিউল হক এবং সীচা ব্যাপারীপাড়া গ্রামের মৃত খয়বার হোসেন ব্যাপারীর ছেলে মো. কালাম মিয়া।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সীচা ও পাঁচপীর এলাকায় অভিযান চালায় কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। এসময় ওই এলাকা থেকে তিনটি মোটরসাইকেল ও মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

সুন্দরগঞ্জ থানার ওসি শাহিন মোহম্মাদ আমানুল্লাহ বলেন, তিনটি মোটরসাইকেলসহ চোরচক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা