• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই শেরপুরে ৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত

সাংবাদিক সিরাজুল ইসলামের শুভ জন্মদিন দীর্ঘ আট বছর ধরে নৈতিকতার সঙ্গে কলমযোদ্ধার পথচলা।

নয়ন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি / ৮১ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

88

 

শনিবার সাংবাদিক সিরাজুল ইসলামের শুভ জন্মদিন। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার টেংরিয়া গ্রামের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে মাতা শেফালী বেগমের কোল জুড়ে জন্ম নেন তিনি। পরিবারের বড় সন্তান হিসেবে দায়িত্বশীল ও নীতিবান চরিত্রে গড়ে ওঠেন সিরাজুল ইসলাম।

শিক্ষাজীবনের পাশাপাশি ২০১৭ সালে তিনি সাংবাদিকতা পেশায় আত্মপ্রকাশ করেন। প্রথমে জাতীয় দৈনিক বাংলার আলো নিউজ–এ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে দৈনিক আমার সমাচার, দৈনিক মাতৃভূমির কথা, জাতীয় দৈনিক চৌকস-সহ বিভিন্ন পত্রিকায় দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেন তিনি। পাশাপাশি গণসংসবাদ, সমাজের বাণী, লোকালয় বার্তা ও দৈনিক গণচিঠি–তেও সাংবাদিকতার ভূমিকা রাখেন।

বর্তমানে সাংবাদিক সিরাজুল ইসলাম বাংলাদেশ প্রেসক্লাব হরিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি জাতীয় দৈনিক বাংলার দূত–এ স্টাফ রিপোর্টার, দৈনিক প্রলয়–এ জেলা প্রতিনিধি এবং স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এ-ওয়ান-এ স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।

সাংবাদিকতার পাশাপাশি তিনি দিশারি কিন্ডারগার্টেন স্কুলের সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।
কখনো অনিয়মের কাছে আপস না করা এই সাংবাদিক বিগত আট বছর ধরে নিষ্ঠা, নৈতিকতা ও সাহসিকতার সঙ্গে তার কলমযোদ্ধার পথচলা অব্যাহত রেখেছেন।

নিজ জন্মদিনে দেশবাসীর কাছে দোয়া ও ভালবাসা চেয়েছেন সাংবাদিক সিরাজুল ইসলাম।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা