• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড সরকারি অফিসে সময়মতো উপস্থিতি নিয়ে প্রশ্ন, সৈয়দপুরে ৩০ মিনিট থেকে ৩ ঘণ্টা দেরিতে কর্মকর্তা কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত শেরপুরে ক্লাব ৯২-এর ঈদ আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

সাংবাদিক নির্যাতন ও তুহিন হত্যার প্রতিবাদে আজও সাদুল্লাপুরে সাংবাদিকদের মানববন্ধন।

শাহ মো মুশফিকুর রহমান,সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: / ২৪২ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

130

 

সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও নির্যাতন এবং গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যার প্রতিবাদে গাইবান্ধার সাদুল্লাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে সাদুল্লাপুর পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত এই মানববন্ধনের আয়োজন করে সাদুল্লাপুর প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাব সাদুল্লাপুর। মানববন্ধনে সাদুল্লাপুর উপজেলা ছাড়াও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড শুধু গণমাধ্যম নয়, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতারও জ্বলন্ত প্রমাণ। দেশের বিভিন্ন প্রান্তে সাংবাদিকরা এখন হুমকি ও ঝুঁকির মধ্যে দায়িত্ব পালন করছেন। বক্তাদের মতে, সাংবাদিক হত্যা ও দমন-পীড়নের ধারাবাহিকতা প্রমাণ করে— দেশে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে।

সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, প্রতিদিন সাংবাদিকরা নানা হুমকি, হামলা ও মিথ্যা মামলার শিকার হচ্ছেন। এই আইন কার্যকর হলে সাংবাদিকরা নির্ভয়ে দায়িত্ব পালন করতে পারবেন এবং জনগণের অধিকার ও সত্য প্রকাশের পথ সুগম হবে।

এসময় বক্তারা দ্রুত সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তাজুল ইসলাম রেজা এবং সঞ্চালনা করেন চ্যানেল এস নিউজের সাদুল্লাপুর প্রতিনিধি আহসান হাবীব নাহিদ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা