• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান উপলক্ষে সাংবাদিক সম্মেলন ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত শিবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জ বাগদা ফার্ম ভুমি উদ্ধার কমিটির সাবেক সভাপতি ডাঃ ফিলিমন বাস্কের অগণতান্ত্রিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন, নীলফামারীর সংরক্ষিত আসনে তৃনমুলের ভরসা বিলকিস ইসলাম দুপচাঁচিয়ায় গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের কমিটি বিলুপ্ত \ আহবায়ক কমিটি গঠন দুপচাঁচিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উল্লাপাড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ : ৩০ হাজার টাকা জরিমানা বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রায়গঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সিরাজগঞ্জ প্রতিনিধি / ১০৩ Time View
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

75

 

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জের রায়গঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলায় কর্মরত সাংবাদিকরা।

আজ সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে রায়গঞ্জ উপজেলার সচেতন সাংবাদিক সমাজের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন,রায়গঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক মো. আবুল কালাম বিশ্বাস, রায়গঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক রানা, দৈনিক ডেল্টা টাইমসের প্রতিনিধি গোলাম মুক্তাদির, চ্যানেল এস এর প্রতিনিধি রাম সরকার বিপ্লব, আমাদের সময়ের প্রতিনিধি আশরাফ আলী,দৈনিক আমার দেশ এর প্রতিনিধি আমিনুল ইসলাম হিরো,দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি সোহেল রানা,দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি সাইদুল ইসলাম আবির,দ্য ডেইলি পোস্টের প্রতিনিধি আসাদুজ্জামান সজল প্রমুখ।
এ সময় রায়গঞ্জ প্রেস ক্লাব,রায়গঞ্জ উপজেলা প্রেস ক্লাব ও রিপোর্টার্স ইউনিটির অন্যান্য সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে ‘সাংবাদিকদের নিরাপত্তায় আইন প্রণয়ন করে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবিসহ দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে সাংবাদিক তুহিন হত্যাকারী এবং তাদের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা