• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড সরকারি অফিসে সময়মতো উপস্থিতি নিয়ে প্রশ্ন, সৈয়দপুরে ৩০ মিনিট থেকে ৩ ঘণ্টা দেরিতে কর্মকর্তা কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত শেরপুরে ক্লাব ৯২-এর ঈদ আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন 

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি / ১৮৩ Time View
Update : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

63

 

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মোঃ আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলাকেটে হত্যার প্রতিবাদে এবং আসামীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(৮ আগষ্ট) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে টাঙ্গাইল প্রেসক্লাব। এসময় হত্যাকারীদের দ্রুতই গ্রেপ্তার করা নাহলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন সাংবাদিকরা।
এতে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাংবাদিক  কাজী তাজউদ্দিন রিপন,  মামুনুর রহমান মামুন, শামিম আল মামুন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে যেভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা একটি স্বাধীন দেশে কল্পনাও করা যায় না। তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সারাদেশে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা