• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই শেরপুরে ৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত

ঠাকুরগাঁও হরিপুরে সরকারিভাবে যাকাত আদায়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

নয়ন হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি / ১০১ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

106

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সরকারিভাবে যাকাত আদায়ে জনগণকে উদ্বুদ্ধ করতে এক সচেতনতামূলক সভা ১১ মার্চ বুধবার অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন হরিপুর, ঠাকুরগাঁওয়ের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় যাকাতের গুরুত্ব ও সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদান বিষয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম। তিনি বলেন, যাকাত ইসলামের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। সমাজের দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে যাকাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি সকলকে সরকারিভাবে

পরিচালিত যাকাত ফান্ডে যাকাত প্রদান করার জন্য আহ্বান জানান, যাতে সঠিকভাবে প্রকৃত উপকারভোগীদের মাঝে তা বণ্টন করা যায়।

সভায় আরও উপস্থিত ছিলেন হরিপুর থানার তদন্ত কর্মকর্তা, হরিপুর উপজেলা বিএনপির সভাপতি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা বলেন, যাকাতের সঠিক ব্যবস্থাপনা ও স্বচ্ছ বণ্টনের মাধ্যমে সমাজে দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। এজন্য সবাইকে সরকারিভাবে যাকাত ফান্ডে যাকাত প্রদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা