• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই শেরপুরে ৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত

রাসিকে’র রাজস্ব আদায় বৃদ্ধির তাগিদ প্রশাসকের

রাজশাহী প্রতিনিধি / ১১৬ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

104

নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় বৃদ্ধির তাগিদ দিয়েছেন। আজ মঙ্গলবার (৩১ মার্চ) নগর ভবনে প্রশাসক মহোদয়ের কনফারেন্স রুমে সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এই নির্দেশনা দেন তিনি। সভায় রাসিক প্রশাসক চলতি অর্থবছরে আগামী জুন মাসের মধ্যে বিগত তিন অর্থ বছরের চেয়ে বেশি রাজস্ব বৃদ্ধির আহবান জানান।

সভায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে রাজশাহী মহানগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। আমরা যথাযথভাবে নাগরিকদের সেবা করতে চাই। নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে সরকারি-বেসরকারি হাল ও বকেয়া কর আদায়ের পাশাপাশি আইন অনুযায়ী নতুন আয়ের খাত তৈরি করতে হবে। যেসব খাতে সিটি কর্পোরেশন রাজস্ব বঞ্চিত হচ্ছে, সেসব খাত চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

রাসিক প্রশাসক কর্মকর্তাদের উদ্দেশে বলেন,
নাগরিকদের সাথে সৌহার্দ্যপূর্ণ ও উত্তম আচরণ করবেন। নগরবাসীকে নাগরিক সেবা নিশ্চিত করতে আপনারা আমাকে সহযোগিতা করেন। আমি আপনাদের সার্বিক সহযোগিতা করব। কর আদায়কারীদের উৎসাহিত করতে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সভায় যানজটমুক্ত ও পরিচ্ছন্ন রাজশাহী মহানগরী গড়তে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন রাসিক প্রশাসক।

সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ সাঈদ, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন, ট্যাক্সসেশন কর্মকর্তা (বাজার) আবুল বাশার মো. তাজউদ্দীন, ট্যাকসেশন কর্মকর্তা (কর) মোঃ মহীউদ্দীন সহ রাজস্ব বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা