• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

মিরপুরে আটক আর এস ফাহিম, থানায় নিয়েছে পুলিশ

অনলাইন ডেস্ক / ৯৩ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

102

রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা এলাকা থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন শিক্ষার্থীরা।
রোববার (২৯ মার্চ) বিকেলে চিড়িয়াখানার সামনে অবস্থানকালে একদল শিক্ষার্থী তাকে ঘিরে ধরেন এবং আটকে রাখেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা জানান, ফাহিমের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড এবং পূর্বে ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হলে পুলিশ এসে তাকে নিয়ে যায়।
ওসি জাহাঙ্গীর আলম বলেন, স্থানীয়রা তাকে আটকে রেখেছিল। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানা গেছে এবং বিষয়টি খতিয়ে দেখা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা