• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

জুলাই সনদ মোটাদাগে সবাই মেনে নিয়েছে-রুহুল কবির রিজভী।

অনলাইন ডেস্ক / ৯৩ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

101

জুলাই সনদ মোটাদাগে সবাই মেনে নিয়েছে। এতে থাকা প্রতিশ্রুতিগুলোর দ্রুত বাস্তবায়ন দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২২ অক্টোবর) রাজধানীর নয়া পল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন  তিনি।

রুহুল কবির রিজভী বলেন, এ দেশের সর্বক্ষেত্রে চরমভাবে দলীয়করণ হয়েছে। ফলে প্রশাসনের উচ্চপর্যায়ের অনেককেই দেশ ছেড়ে পালাতে হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো ভেবেছিলেন তাদের জমিদারি চিরস্থায়ী, কিন্তু ৫ আগস্টের পর অনেকের মানসিকতা বদলাতে শুরু করেছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়নি বলেও জানান তিনি।

তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন ২৫ কোটি বৃক্ষরোপণ করবে বিএনপি ক্ষমতায় গেলে। পরিবেশের ভারসাম্য রক্ষায় সব ধরনের কাজ করা হবে। সম্প্রতি তার বক্তব্য সে কথাই ফুটে উঠেছে।

বিচার বিভাগ হবে স্বাধীন এ কথা জানিয়ে রিজভী বলেন, আইনের শাসন দলীয়করণ করা হবে না। প্রধানমন্ত্রীর স্থায়ীত্বকাল ১০ বছর হবে। এগুলো তারেক রহমানের বক্তব্যে এসেছে।

তিনি বলেন, আমাদের সুস্থ সাবলীল যাত্রায় অনেক বাধা আসছে, অনেক ষড়যন্ত্র হচ্ছে। বর্তমান সরকারে যদি দলীয় কেউ থাকে, তাদের সরিয়ে দিতে হবে তা না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মনে করেন।

পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করার প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, দলও বিচার চায় যারা অপরাধ করেছেন, তাদের শাস্তি হোক আইনের মাধ্যমে। ফ্যাসিস্টদের সহযোগিতা করতে গিয়ে যারা বেআইনি কাজ করেছেন তাদেরকে রেখে সুষ্ঠু নির্বাচন করে সম্ভব হবে না।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা