• সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

ঈদের আমেজে ফাহিম-নাবিলার রোমান্টিক ডুয়েট ‘ভালো থাকে মন’

অনলাইন ডেস্ক / ৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

89

আসন্ন ঈদকে আরও রঙিন করতে নতুন গান নিয়ে হাজির হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহিম ইসলাম ও তারান্নুম নাবিলা। বুধবার (১৮ মার্চ) ডেডলাইন মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে তাদের নতুন মিউজিক ভিডিও ‘ভালো থাকে মন’

​গানটির বিশেষ আকর্ষণ এর মিউজিক ভিডিও, যেখানে রোমান্টিক আবহে ফ্রেমবন্দি হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় জুটি অপূর্ব ও মেহজাবীন। তাদের চিরচেনা রসায়ন গানটিতে যোগ করেছে এক ভিন্ন মাত্রা।

​জাতীয় পুরস্কারপ্রাপ্ত গীতিকার রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীত করেছেন নাভেদ পারভেজ। গানটি নিয়ে শিল্পী ফাহিম ইসলাম বলেন, “এটি পুরোপুরি একটি প্রেমের গান। জীবনের চমৎকার কথা আর নাভেদ পারভেজের মিষ্টি সুর—সব মিলিয়ে গানটি শ্রোতাদের মনে অন্যরকম এক ভালো লাগা তৈরি করবে।”

​২০০৮ সালে ‘ব্যস্ত’ অ্যালবাম দিয়ে যাত্রা শুরু করা ফাহিম ইসলাম দীর্ঘ দেড় দশকের ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। এবারের ঈদে ‘ভালো থাকে মন’ গানটি সেই তালিকায় নতুন এক মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা