• সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

মঙ্গলবার রমজানের চাঁদ দেখার আহ্বান সৌদির

অনলাইন ডেস্ক / ১১৭ Time View
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

124

সৌদি আরবের সর্বোচ্চ আদালত দেশটির মুসলমানদের প্রতি আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রমজান মাসের নতুন চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। সেই দিনটি উম্ম আল-কুরা ক্যালেন্ডার অনুযায়ী ২৯ শাবান। এক বিবৃতিতে সর্বোচ্চ আদালত জানিয়েছে, কেউ খালি চোখে বা দূরবীন ব্যবহার করে চাঁদ দেখতে পেলে কাছের যেকোনো আদালতে গিয়ে সাক্ষ্য দিতে হবে অথবা সংশ্লিষ্ট কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে তথ্য জানাতে হবে। এ ছাড়া যারা চাঁদ দেখার সক্ষমতা রাখেন, তাদেরকে এ উদ্দেশ্যে গঠিত আঞ্চলিক কমিটিগুলোর সঙ্গে যুক্ত হওয়ারও আহ্বান জানানো হয়েছে। খবর খালিজ টাইমসের।

বিজ্ঞপ্তিতে চাঁদ দেখার এই উদ্যোগকে ‘পুণ্যময়’ কাজ হিসেবে উল্লেখ করে বলা হয়, এটি ধর্মীয়ভাবে তাৎপর্যপূর্ণ এবং সমগ্র মুসলিম সমাজের উপকারে আসে। এদিকে সংযুক্ত আরব আমিরাতে রমজান শুরুর অপেক্ষায় থাকা বাসিন্দাদের উদ্দেশ্যে ইন্টারন্যাশনাল অ্যাটোমিক সেন্টার সতর্ক করেছে, ১৭ ফেব্রুয়ারি চাঁদ দেখার চেষ্টা ‘চোখের জন্য বিপজ্জনক’ হতে পারে।

কেন্দ্রটির এক কর্মকর্তা জানিয়েছেন, ওই দিন চাঁদ সূর্যের খুব কাছাকাছি অবস্থান করবে এবং একই দিনে সূর্যগ্রহণও ঘটবে। ফলে যথাযথ সুরক্ষা ছাড়া দূরবীন বা টেলিস্কোপ দিয়ে সূর্যের দিকে তাকানো সাময়িক বা স্থায়ী দৃষ্টিহানির কারণ হতে পারে।

বিশেষজ্ঞরা বলেন, স্বীকৃত সৌর ফিল্টার ছাড়া টেলিস্কোপ বা অপটিক্যাল যন্ত্র দিয়ে সূর্য পর্যবেক্ষণ করা মারাত্মক ঝুঁকিপূর্ণ। তবে পেশাদার মানমন্দিরগুলো আন্তর্জাতিক নিরাপত্তা প্রোটোকল মেনে বিশেষায়িত যন্ত্রপাতি ও প্রত্যয়নিত সৌর ফিল্টার ব্যবহার করে পর্যবেক্ষণ চালায়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা