• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুরে ক্লাব ৯২-এর ঈদ আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন এস বি সাইবার নেটওয়ার্কের আয়োজনে শেরপুরে প্রবীণদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট কুড়িগ্রামে একটি গ্রামের কারো ভাগ্যে জোটেনি এক টুকরো কোরবানির মাংস, নদীভাঙন আতঙ্কে দিন পার কুড়িগ্রামে সহস্রাধিক অসহায় মানুষ পেল HASENE-এর কোরবানির মাংস সাতবারের সাবেক এমপি দবিরুল ইসলাম আর নেই দুপচাঁচিয়ায় কোরবানির পশুর চামড়ার বাজারে ধস, নামমাত্র দামে বিক্রি ‎বগুড়ার শেরপুরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত, আহত ৪ পূর্বপুরুষের পেশা টিকিয়ে রাখতে যুদ্ধ কামার শিল্পীদের জয়পুরহাটে কোরবানী ঈদে মাংশ টাকার জন্য কাঠের খাইটা কদর বেশী

চাঁদ দেখা যায়নি, ওমান-মালয়েশিয়ায় বৃহস্পতিবার রোজা শুরু

অনলাইন ডেস্ক / ১৯৩ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

200

উপসাগরীয় অঞ্চলের দেশ ওমান ও দক্ষিণপূর্ব এশিয়ার মালয়েশিয়ায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। মঙ্গলবার দেশ দুটির কর্তৃপক্ষ বলেছে, দেশের কোথাও আজ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশ দুটিতে আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পবিত্র রমজান মাসের শুরু হবে।

মঙ্গলবার এক বিবৃতিতে মালয়েশিয়ার সরকার আনুষ্ঠানিকভাবে আগামী বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে বলে ঘোষণা দিয়েছে। মঙ্গলবার দেশটির আকাশে পবিত্র রমজান মাসের অর্ধচন্দ্র দেখা সম্ভব হয়নি বলে বিবৃতিতে জানানো হয়েছে।

এছাড়া উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্যদের মাঝে প্রথম দেশ হিসেবে পবিত্র রমজান মাস শুররে তারিখ ঘোষণা করেছে ওমান। দেশটি বলেছে, আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে ১৪৪৭ হিজরির রমজান মাসের শুরু হবে। দেশটি হিজরি মাস পর্যবেক্ষণ কমিটি নিশ্চিত করে বলেছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) শাবান মাসের শেষ দিন।

ওমানের চাঁদ দেখা কমিটি বলেছে, জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, পবিত্র শাবান মাসের ২৯ তারিখে ওমানের সব গভর্নরেটে সূর্যাস্তের আগে অথবা সূর্যাস্তের সময় চাঁদ অস্ত যাবে। ফলে খালি চোখে চাঁদ দেখার কোনও সম্ভাবনা নেই। এ সিদ্ধান্ত ধর্মীয় ও বৈজ্ঞানিক; উভয় মানদণ্ডের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ।

এদিকে, মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র বলেছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আরব ও ইসলামি বিশ্বের অধিকাংশ দেশে নতুনইসলামি মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই।

জ্যোতির্বিজ্ঞানের হিসাব বলছে, অনেক শহরে সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে, ফলে খালি চোখে নতুন অর্ধচন্দ্র দেখার সুযোগ থাকবে না। আবুধাবিতে সূর্যাস্তের এক মিনিট আগে চাঁদ অস্ত যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আর সৌদি আরবের রাজধানী রিয়াদে চাঁদ অস্ত যাবে সূর্যাস্তের ৩৭ সেকেন্ড আগে। দোহা, মানামা এবং কুয়েতেও একই ধরনের পরিস্থিতি থাকবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, কায়রো, আম্মান ও বৈরুতে সূর্যাস্তের কয়েক মিনিট পর চাঁদ অস্ত যাবে। তবে সেখানেও হিলাল দেখার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করা হচ্ছে। তালিকাভুক্ত স্থানগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের হনোলুলুতেই কেবল প্রযুক্তিগতভাবে চাঁদ দেখার সম্ভাবনা থাকতে পারে।

তবে সেটিও দেখা যাবে দূরবিন ব্যবহার করে ও কঠিন পরিস্থিতিতে। জ্যোতির্বিদরা বলেছেন, সূর্যাস্তের সময় সূর্যের তুলনায় চাঁদের উচ্চতা ও অবস্থানের ওপর নতুন চাঁদ দৃশ্যমান হওয়া নির্ভর করে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা