ভালোবাসা দিবসে পার্থ প্রতীম রায়ের নতুন গান ‘ভালোবাসি বলতে চাই’
অনলাইন ডেস্ক
/ ৪৩
Time View
Update :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
Share
ভালোবাসা দিবসে পার্থ প্রতীম রায়ের নতুন গান ‘ভালোবাসি বলতে চাই’
বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্তের আমেজকে রাঙিয়ে তুলতে মুক্তি পেয়েছে শিল্পী পার্থ প্রতীম রায়ের নতুন মৌলিক গান ‘ভালোবাসি বলতে চাই’। শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘পিপিআর মিউজিকে’ (PPR Music) গানটি প্রকাশ করা হয়েছে। গানটির বিশেষত্ব হলো—এর কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন স্বয়ং পার্থ প্রতীম রায়। পেশাগত জীবনে একজন আইটি বিশেষজ্ঞ ও গবেষক হলেও সংগীতের প্রতি টান থেকেই তাঁর এই সৃষ্টি। গানটি নিয়ে শিল্পী বলেন, “ব্যস্ততার মাঝেও হৃদয়ের গভীর অনুভূতিগুলো এই গানের সুরে বাঁধার চেষ্টা করেছি। কাঠগোলাপের মতো শুভ্র আর মায়াবী এক ভালোবাসার গল্প বলবে এই গান।” রূপন চৌধুরীর সংগীতায়োজনে গানটির ভিডিও নির্মাণ করেছেন সি.এফ.জামান। মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন মামুন খান, সুষ্মিতা...
47
বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্তের আমেজকে রাঙিয়ে তুলতে মুক্তি পেয়েছে শিল্পী পার্থ প্রতীম রায়ের নতুন মৌলিক গান ‘ভালোবাসি বলতে চাই’। শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘পিপিআর মিউজিকে’ (PPR Music) গানটি প্রকাশ করা হয়েছে।
গানটির বিশেষত্ব হলো—এর কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন স্বয়ং পার্থ প্রতীম রায়। পেশাগত জীবনে একজন আইটি বিশেষজ্ঞ ও গবেষক হলেও সংগীতের প্রতি টান থেকেই তাঁর এই সৃষ্টি। গানটি নিয়ে শিল্পী বলেন, “ব্যস্ততার মাঝেও হৃদয়ের গভীর অনুভূতিগুলো এই গানের সুরে বাঁধার চেষ্টা করেছি। কাঠগোলাপের মতো শুভ্র আর মায়াবী এক ভালোবাসার গল্প বলবে এই গান।”
রূপন চৌধুরীর সংগীতায়োজনে গানটির ভিডিও নির্মাণ করেছেন সি.এফ.জামান। মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন মামুন খান, সুষ্মিতা এবং শিল্পী নিজে। গানটি ইতোমধ্যে শ্রোতামহলে বেশ প্রশংসা কুড়াচ্ছে।