• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

ভালোবাসা দিবসে পার্থ প্রতীম রায়ের নতুন গান ‘ভালোবাসি বলতে চাই’

অনলাইন ডেস্ক / ১৩৪ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

140

বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্তের আমেজকে রাঙিয়ে তুলতে মুক্তি পেয়েছে শিল্পী পার্থ প্রতীম রায়ের নতুন মৌলিক গান ‘ভালোবাসি বলতে চাই’। শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘পিপিআর মিউজিকে’ (PPR Music) গানটি প্রকাশ করা হয়েছে।

​গানটির বিশেষত্ব হলো—এর কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন স্বয়ং পার্থ প্রতীম রায়। পেশাগত জীবনে একজন আইটি বিশেষজ্ঞ ও গবেষক হলেও সংগীতের প্রতি টান থেকেই তাঁর এই সৃষ্টি। গানটি নিয়ে শিল্পী বলেন, “ব্যস্ততার মাঝেও হৃদয়ের গভীর অনুভূতিগুলো এই গানের সুরে বাঁধার চেষ্টা করেছি। কাঠগোলাপের মতো শুভ্র আর মায়াবী এক ভালোবাসার গল্প বলবে এই গান।”

​রূপন চৌধুরীর সংগীতায়োজনে গানটির ভিডিও নির্মাণ করেছেন সি.এফ.জামান। মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন মামুন খান, সুষ্মিতা এবং শিল্পী নিজে। গানটি ইতোমধ্যে শ্রোতামহলে বেশ প্রশংসা কুড়াচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা