দীর্ঘ পাঁচ বছরের লুকোচুরি আর প্রেমের গুঞ্জন শেষে অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন দক্ষিণি সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা। উদয়পুরে রাজকীয় আয়োজনের প্রস্তুতি যখন তুঙ্গে, তখন আলোচনায় উঠে এসেছে বিজয়ের মা মাধবী দেবরকোন্ডার দেওয়া দুটি বিশেষ শর্ত।
২০১৮ সালে ‘গীত গোবিন্দম’ সিনেমার সাফল্যের পর এক সাক্ষাৎকারে হবু পুত্রবধূ সম্পর্কে নিজের ইচ্ছার কথা জানিয়েছিলেন বিজয়ের মা। তিনি বলেছিলেন, তার পুত্রবধূর মাঝে দুটি গুণ থাকা জরুরি:
পাত্রীকে বিজয়ের খুব খেয়াল রাখতে হবে এবং তাকে অফুরন্ত ভালোবাসায় ভরিয়ে দিতে হবে। পাত্রী দক্ষিণ ভারতীয় হলে তিনি বেশি খুশি হবেন।
অনুরাগীদের মতে, রাশমিকা যেন এই দুটি শর্তেরই যোগ্য উত্তর। কর্ণাটকের মেয়ে রাশমিকা যেমন দক্ষিণি সংস্কৃতির ধারক, তেমনি বিজয়ের প্রতি তার টানও ভক্তদের অজানা নয়।
বিয়ের আনুষ্ঠানিকতায় থাকছে পুরোপুরি দক্ষিণ ভারতীয় ছোঁয়া। জানা গেছে:
অতিথিদের অভ্যর্থনা জানানো হবে ডাবের পানি দিয়ে।খাবারের মেনুতে থাকছে খাঁটি দক্ষিণি পদের সমাহার।প্রথা মেনে ঐতিহ্যবাহী কলাপাতায় খাবার পরিবেশন করা হবে।
ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে পুল-সাইড ডিনার এবং আলোকসজ্জার ছবি শেয়ার করে এই তারকা জুটি বিয়ের ইঙ্গিত দিচ্ছেন। এখন শুধু অপেক্ষা তাদের সেই বহুকাঙ্ক্ষিত প্রথম যুগল ছবির।