• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুরে ক্লাব ৯২-এর ঈদ আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন এস বি সাইবার নেটওয়ার্কের আয়োজনে শেরপুরে প্রবীণদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট কুড়িগ্রামে একটি গ্রামের কারো ভাগ্যে জোটেনি এক টুকরো কোরবানির মাংস, নদীভাঙন আতঙ্কে দিন পার কুড়িগ্রামে সহস্রাধিক অসহায় মানুষ পেল HASENE-এর কোরবানির মাংস সাতবারের সাবেক এমপি দবিরুল ইসলাম আর নেই দুপচাঁচিয়ায় কোরবানির পশুর চামড়ার বাজারে ধস, নামমাত্র দামে বিক্রি ‎বগুড়ার শেরপুরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত, আহত ৪ পূর্বপুরুষের পেশা টিকিয়ে রাখতে যুদ্ধ কামার শিল্পীদের জয়পুরহাটে কোরবানী ঈদে মাংশ টাকার জন্য কাঠের খাইটা কদর বেশী

বিএনপি সরকার গঠন করলে সেনাবাহিনীকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হবে না: তারেক রহমান

অনলাইন ডেস্ক / ৯৪ Time View
Update : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

100

নির্বাচিত হয়ে সরকার গঠন করলে সেনাবাহিনীকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সেনাবাহিনী অবশ্যই রাজনীতির বিষয়ে সতর্ক থাকবে, তবে ক্ষমতায় গেলে রাজনীতির স্বার্থে ব্যবহার করতে দেয়া হবে না।

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে তারেক রহমানের সঙ্গে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্য ও পিলখানায় শহীদ পরিবারের সদস্যরা মতবিনিময় করেন। সেখানেই এ আশ্বাস দেন তারেক রহমান।

তিনি বলেন, সেনাবাহিনীকে ভিন্ন কাজে সংযুক্ত করলে, মূল উদ্দেশ্য ব্যাহত হয়। সেনাবাহিনীর ধারণ ও গৌরব ফিরিয়ে দেয়া হবে। তবে রক্ষা করতে হবে সেনাবাহিনীকেই। জনগণের রায়ে সরকার গঠন করতে পারলে, সেনাবাহিনীকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হবে না।

এদিকে, তারেক রহমানের উপস্থিতিতে ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতনের শিকার উপস্থিত সশস্ত্রবাহিনীর সদস্যরা অতীতের স্মৃতিচারণ করেন। এসময় প্রতিটি বিচারবহির্ভূত কর্মকাণ্ডের বিচার দাবি করেন তারা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা