• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক একটি বাঁশের কোরল, একটি প্রাণ! শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় নিহত ১ বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড

‘ভিন্নমত দমন নয়, স্বাগত জানানোই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি’ : ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক / ৯১ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

97

দেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন ও উদার সংস্কৃতির ডাক দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বর্তমান সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান।

জামায়াত আমির তার স্ট্যাটাসে উল্লেখ করেন যে, ভিন্নমতকে দমন করার পুরনো প্রথা ভেঙে সেটিকে স্বাগত জানানোই হওয়া উচিত আধুনিক রাজনীতির মূল ভিত্তি। তিনি বলেন, “ভিন্নমত দমন নয়—স্বাগত জানানোই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি।”

 বিগত দেড় দশকের অভিজ্ঞতার কথা স্মরণ করে ডা. শফিকুর রহমান বলেন, “ফ্যাসিবাদের দীর্ঘ ১৭ বছরে বর্তমান সরকারি দল এবং আমরা—উভয় পক্ষই স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে চরম দমন-পীড়নের শিকার হয়েছি। সেই অন্ধকার সময়ে আমরা আর ফিরে যেতে চাই না।”

সুস্থ গণতন্ত্রের জন্য গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, গণমাধ্যমের অবাধ স্বাধীনতা একটি কার্যকর গণতন্ত্রের প্রথম এবং প্রধান শর্ত। মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমেই একটি সুন্দর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা