বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণ সংযোগ করেছে নীলফামারী-০৪ আসনের মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক মোদাব্বের হোসেন।
মঙ্গল ও বুধবার বিকেলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ও জনমত গঠনে উপজেলার বাহাগিলী, নিতাই ও কিশোরগঞ্জ সদর ইউনিয়নের গুরুত্বপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়নের বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় জনগণ।
সাংবাদিক মোদাব্বের হোসেন বলেন, রাষ্ট্র কাঠামো সংস্কারে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি একটি সাম্যভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনের এক স্পষ্ট রূপরেখা। কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দুঃখ-দুর্দশা লাঘব হবে, সমাজে বৈষম্যের অবসান ঘটবে এবং দেশ পরিণত হবে একটি সুখী,সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র। এটি কেবল রাজনৈতিক অঙ্গীকার নয় বরং জনগণের স্বপ্ন পূরণ ও অধিকার প্রতিষ্ঠার বাস্তব পরিকল্পনা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার জন্য জনগণকে আহ্বান জানান।