• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

বগুড়া-৫ (শেরপুর–ধুনট) আসনে মনোনয়ন দৌড়ে চার প্রার্থী, উত্তোলন করেও জমা দিলেন না দু’জন

সাজেদুর রহমান সোহান, স্টাফ রিপোর্টার / ২৪৩ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

251

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া-৫ (শেরপুর–ধুনট) নির্বাচনী এলাকায় মনোনয়ন দাখিলের কার্যক্রম সম্পন্ন হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদের কাছে বিভিন্ন রাজনৈতিক দলের চারজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন— বিএনপি মনোনীত প্রার্থী ও শেরপুর–ধুনট আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মো. সিরাজ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শেরপুর উপজেলা শাখার আমির মাওলানা মো. আলহাজ্ব দবিবর রহমান, বাংলাদেশ ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী আলহাজ্ব মীর মাহমুদুর রহমান চুন্নু এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী শিপন কুমার রবিদাস।
অপরদিকে ধুনট উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এলডিপি’র প্রার্থী কুদরত-ই সাকলায়েন মনোনয়নপত্র জমা দেন। তবে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্রের অবিকল কপি ধুনট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জমা দিয়েছেন বলে জানিয়েছেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার প্রীতিলতা বর্মণ।
শেরপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ জানান, সংশ্লিষ্ট নির্বাচন অফিস থেকে মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে জানে আলম খোকা এবং জাকের পার্টির পক্ষ থেকে ওয়াসিম মন্ডল মনোনয়নপত্র উত্তোলন করলেও তারা তা জমা দেননি।
তিনি আরও জানান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী শিপন কুমার রবিদাস অন্য একটি উপজেলা থেকে মনোনয়নপত্র উত্তোলন করলেও তিনি শেরপুর উপজেলাতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে বগুড়া-৫ (শেরপুর–ধুনট) আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার চিত্র স্পষ্ট হতে শুরু করেছে। স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও আগ্রহ বাড়ছে।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা