• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুন্দরগঞ্জে গভীর রাতে পরকীয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্যকর ঘটনা জয়পুরহাটে ৪ বছর পর চেয়ারম্যান আতাউর রহমান ফুলছড়িতে চরাঞ্চলের দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পলাশবাড়ীতে ৪ হাজার অসহায় সনাতনী পরিবারের মাঝে চাল বিতরণ পীরগঞ্জে ইয়াবা ও মাদক ব্যবসায়ী আটক -২ গাইবান্ধা সাঘাটায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ ২ জন গ্রেপ্তার, মোবাইল জব্দ শিবগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট, সরঞ্জাম ধ্বংস দুপচাঁচিয়ায় ধর্ষক গ্রেপ্তার \ শাস্তির দাবীতে বিক্ষুদ্ধ অভিভাবকদের সড়ক অবরোধ উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে মম এন্টারপ্রাইজ এ জরিমানা গোবিন্দগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ৪ জন আহত, চালকের পা কেটে উদ্ধার

পলাশবাড়ীতে ৪ হাজার অসহায় সনাতনী পরিবারের মাঝে চাল বিতরণ

পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি / ৮ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

11

 

গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরের উদ্যোগে এবং চয়েস টু চেন্জ অব হিন্দু ফাউন্ডেশনের অর্থায়নে ৪ হাজার গরীব ও অসহায় সনাতনী পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

আজ ৫ মে মঙ্গলবার বিকেলে মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ উপকৃত হন।

শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস চন্দ্র তরনীদাস বলেন, মানবসেবাই হচ্ছে ধর্মের মূল শিক্ষা। সেই লক্ষ্য থেকেই এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।

এদিকে আয়োজকরা জানান, চয়েস টু চেন্জ অব হিন্দু ফাউন্ডেশন একটি মানবিক সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবকল্যাণমূলক কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা