• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হরিপুরে সাপের কামড়ে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাটে শিশুকে বেধড়ক মারধর, থানায় মামলা কুড়িগ্রামে চারদিন ব্যাপী কৃষি প্রযুক্তি, পুষ্টি মেলা ও জেলা ফল মেলার উদ্বোধন কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, আটক গবাদিপশুসহ নানা চোরাচালানি পণ্য সলঙ্গায় মাদক বাল্যবিবাহ ইভটিজিং প্রতিরোধে সচেতনতামুলক উঠান বৈঠক শেরপুরে শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি সিরাজ উন্নত পুষ্টিচর্চার প্রসারের জন্য স্বাস্থ্যকর শিশু প্রতিযোগিতা অনুষ্ঠিত বগুড়ায় ২ হাজার ইয়াবাসহ কক্সবাজারের করিম গ্রেপ্তার ‎সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএমের অপসারণ দাবিতে উল্লাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত যাদুরাণী বালিকা উচ্চ বিদ্যালয়ে জিংক সমৃদ্ধ ধান নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় বিশেষ সম্মাননা পেল প্রগতি কল্যাণ সংস্থা

সোহেল রানা,শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধি / ১৪৪ Time View
Update : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

110

সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখার জন্য বগুড়ার শিবগঞ্জে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রগতি কল্যাণ সংস্থাকে বিশেষ সম্মাননা সনদ প্রদান করা হয়েছে। গত শনিবার বিকালে শহীদ মুক্তিযোদ্ধা হাফিজার রহমান অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই সম্মাননা সনদ প্রদান করেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কুদরত-ই-জাহান।

সংস্থার পক্ষ থেকে এটি গ্রহন করেন সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা। এসময় সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান,নির্বাহী সদস্য প্রভাষক মাহফুজুর রহমান,সামসুর রহমান উপস্থিত ছিলেন।

বিআরটিসি, বিসিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার মীর শাহে আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পল্লী ইউনিয়ন একাডেমী বগুড়ার পরিচালক ( ভারপ্রাপ্ত) ড. আব্দুল মজিদ প্রামানিক,
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান,শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ।এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, সাবেক কাউন্সিলর এসএম তাজুল ইসলাম, এসো দেশের কথা বলি সংগঠনের সাধারণ সম্পাদক খালিদ হাসান আরমান, মীর শাকরুল আলম সীমান্ত, শিবগঞ্জ শিক্ষার্থী কল্যাণ সংস্থার সভাপতি প্রভাষক আশরাফুল ইসলাম, সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন, শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবা প্রদান, মানবিক সহায়তা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে নিরলস প্রচেষ্টা সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে প্রগতি কল্যাণ সংস্থা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের জন্য নিরলসভাবে কাজ করে যাওয়া মানুষদের সম্মানিত করলে অন্যরাও অনুপ্রাণিত হয়। প্রগতি কল্যাণ সংস্থা দীর্ঘদিন ধরে এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এই সংস্থা শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রেখে চলেছে। তাই এই সম্মাননা প্রাপ্তি কেবল একটি সংস্থার না বরং সামাজিক অঙ্গনে নিরলসভাবে কাজ করা প্রত্যেক মানুষের জন্য অনুপ্রেরণা। অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও প্রগতি কল্যাণ সংস্থা সমাজ উন্নয়নে আরও ব্যাপক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা