• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন শেরপুরে প্রোগ্রেসিভ স্কুল এ্যান্ড কলেজে ২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ধাপেরহাট হাজি মার্কেটে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, ঘটনাস্থল পরিদর্শনে স্থানীয় সংসদ সদস্য দুই শতকের গ্রামীণ উৎসব আঙ্গারু মেলা শুরু গাইবান্ধায় অর্থ আত্মসাতের মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন গাইবান্ধায় মাদকের অভয়ারণ্য রুখতে প্রশাসনের চরম ব্যর্থতা যুক্তরাষ্ট্রে আশ্রয় পেতে ভুয়া সমকামী পরিচয়ের অভিযোগ, উদ্বেগ বিশেষজ্ঞদের রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান উপলক্ষে সাংবাদিক সম্মেলন ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত

ধর্ম নিয়ে ভন্ডামি মানুষ ধরে ফেলেছে, একমাত্র তারেক রহমানের হাতেই নিরাপদ দেশ- মীর শাহে আলম

সোহেল রানা,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি / ৭৩ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

81

 

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়ন বিএনপি আয়োজিত বগুড়া ২ শিবগঞ্জ আসনের ধানের শীষের বিজয় নিশ্চিত করতে শনিবার (৮ নভেম্বর) বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে প্রবীণ বিএনপি নেতা মোফাজ্জল হোসেন ঠান্ডা মাষ্টার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলম। তিনি বলেন, মানুষ পরিবর্তন চায়, গণতন্ত্র চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছে আমাদের নেতা তারেক রহমান।
এসময় তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুকম্পায় যারা গাড়িতে পতাকা তুলেছেন, তারাই আজ বড় গলায় কথা বলে। ধর্মের নামে ভন্ডামি ছেড়ে মানুষের মাঝে সত্য তুলে ধরুন। মিথ্যা জান্নাতের টিকিট বিক্রি করা বন্ধ করুন। দেশের মানুষ জামায়াতের ধোঁকাবাজি ধরে ফেলেছে। দেশের মানুষ মনে করে, একমাত্র তারেক রহমানের হাতেই তারা নিরাপদ।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাষ্টার হারুনুর রশিদ, প্রবীণ বিএনপি নেতা অধ্যাপক নজরুল ইসলাম, মোস্তাফিজার রহমান রাজা, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মুকুল, আব্দুল হান্নান, ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আবু তাহের, ফজলুর রহমান, উপজেলা কৃষকদলের সভাপতি জহুরুল ইসলাম ঠান্ডু, বুড়িগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোকাব্বর হোসেন।সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান মাষ্টার, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান প্রমূখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা