• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান উপলক্ষে সাংবাদিক সম্মেলন ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত শিবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জ বাগদা ফার্ম ভুমি উদ্ধার কমিটির সাবেক সভাপতি ডাঃ ফিলিমন বাস্কের অগণতান্ত্রিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন, নীলফামারীর সংরক্ষিত আসনে তৃনমুলের ভরসা বিলকিস ইসলাম দুপচাঁচিয়ায় গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের কমিটি বিলুপ্ত \ আহবায়ক কমিটি গঠন দুপচাঁচিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উল্লাপাড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ : ৩০ হাজার টাকা জরিমানা বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান

দুপচাঁচিয়ায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গোলাম মুক্তাদির সবুজ , দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি / ১৬৫ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

176

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৮অক্টোবর মঙ্গলবার দুপচাঁচিয়া উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্য ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, বৃক্ষরোপন, মাছের পোনা অবমুক্ত করণ, প্রতিবন্ধীদের মাঝে খাবার বিতরণ, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি। এদিন বিকেলে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলীর সভাপতিত্বে ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাঈম কবিরাজ ও যুবদল নেতা আশরাফুল আলমের যৌথ পরিচালনায় এক আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির সহসভাপতি ও আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মুহিত তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সহ সভাপতি আবু নাসের,সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. সাইফুর রহমান, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেশকাতুর রহমান মেশকাত, জান্নাতুল ফেরদৌস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান তালুকদার কাজল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মেশকাত আহম্মেদ, আব্দুস সবুর খন্দকার রাকিব, ইব্রাহীম আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক যুবদল নেতা আবু রায়হান, যুবদল নেতা মোবাইদুন নবী তিতাস, রাবু খান, জাহিদ হাসান রোস্তম, কাজী ইলিয়াছ কল্লোল, সবুজ শেখ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব আব্দুল মান্নান, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ওয়ালিউল ইসলাম পুটু, উপজেলা কৃষকদল নেতা মোখলেছার রহমান বাবু, মাহবুর রহমান মাফু, আয়েত আলী, উপজেলা জাসাসের সভাপতি নূর মোহাম্মাদ তালুকদার রুবেল, মহিলাদল নেত্রী আসফিয়া হায়াত সিলভা, উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল মজিদ, পৌর ছাত্রদলের সভাপতি নাঈম সরদার সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা