• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক একটি বাঁশের কোরল, একটি প্রাণ! শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় নিহত ১ বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড

দুপচাঁচিয়ায় স্বেচ্ছাশ্রমে নতুন রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

গোলাম মুক্তাদির সবুজ / ১২৯ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

136

দুপচাঁচিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের পাইকপাড়া এলাকায় গ্রামবাসীর উদ্যোগে ও বিএনপি পরিবারের সহযোগিতায় স্বেচ্ছাশ্রমে নতুন রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ২৭ জানুয়ারি মঙ্গলবার দুপুরে মেইন রোড থেকে কালামের বাড়ি পর্যন্ত প্রায় ২০০ মিটার রাস্তা মাটি ভরাটের মাধ্যমে নির্মাণ কাজের উদ্বোধন করেন দুপচাঁচিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ আলী স্বপন, ফেরদৌস বিশ্বাস, শহিদুল ইসলাম বুলু, মনোজ, উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক ইব্রাহীম আলী, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল নেতা আবু রায়হান, পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা রাজু, এলাকাবাসী রবিউল ইসলাম, ফারুক হোসেনসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও এলাকায় বাসী। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এই রাস্তাটি চলাচলের অনুপযোগী থাকায় এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছিল। গ্রামবাসীর সম্মিলিত উদ্যোগ ও স্বেচ্ছাগ্রামে এই রাস্তা নির্মাণ একটি প্রশংসনীয় দৃষ্টান্ত। এ ধরনের সামাজিক উদ্যোগ এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও ঐক্যকে আরও সুদৃঢ় করবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা