• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক একটি বাঁশের কোরল, একটি প্রাণ! শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় নিহত ১ বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড

ঐতিহ্যবাহী ধাপেরহাট বাজার বণিক সমবায় সমিতির নতুন কমিটি গঠন

শাহ মো মুশফিকুর রহমান,সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: / ১৯৪ Time View
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

78

 

সাদুল্লাপুর উপজেলার ৬নং ধাপেরহাট ইউনিয়নের ঐতিহ্যবাহী ধাপেরহাট বাজার বণিক সমবায় সমিতির সভাপতি মো:আপেল মাহমুদ ও সাধারণ সম্পাদক মো: শাওন মিয়া কে করে ৩১ সদস্যর একটি অন্তর্বর্তীকালীন
নতুন কমিটি ঘোষণা করা হয়। এর আগে ফ্যাসিস্ট
আওয়ামীলীগের সময়ে ধাপেরহাট বাজার বণিক সমবায় সমিতির কমিটিতে থাকা বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীলের নানা রকম অনিয়ম ও সীমাহীন দুর্নীতির কারনে বণিক সমিতির সকল সদস্যরা মিলে রেজুলেশন করে আগের কমিটি বাতিল করে দেয় এবং আগামীতে বণিক সমিতির নির্বাচন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন ৩১ সদস্যরা নতুন কমিটি দায়িত্ব পালন করবেন।নতুন কমিটি গঠনের মিটিংয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা যুব বিভাগের সেক্রেটারি ইন্জিনিয়ার গোলাম রব্বানী রতন, বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি ৬ নং ধাপেরহাট ইউনিয়ন সভাপতি মো:আমিনুর রহমান মিলন,বাংলাদেশের জামায়াতে ইসলামী ১৫ নং কাবিলপুর ইউনিয়ন আমির মো:মজিবার রহমান,বাংলাদেশে জামায়াতে ইসলামী ৬নং ধাপেরহাট ইউনিয়ন সভাপতি মো:তৌফিকুর রহমান,ধাপেরহাট ইউনিয়ন সেক্রেটারি মো:সুজন সরকার, যুব জামায়াতের সভাপতি শাহ্ মোঃ মুশফিকুর রহমান সাগর,শ্রমিক কল্যাণের সভাপতি মো: রোস্তম মিয়া,রুহুল আমিন,পিয়াস,ওহাবআলী,লিমন,চায়েন সহ অন্যান্য নেতৃবৃন্দ
নবগঠিত ধাপেরহাট বাজার বণিক সমবায় সমিতি সভাপতি মো: আপেল মাহমুদ বলেন ধাপেরহাট বাজার শুধু আমাদের জীবিকার কেন্দ্র নয়, এটা আমাদের সম্মিলিত স্বপ্নের ঠিকানা। তাই এই বণিক সমিতিকে আরও সুসংগঠিত, সুশৃঙ্খল ও সমৃদ্ধ করে তোলাই আমার অঙ্গীকার এবং সাধারণ সম্পাদক মো: শাওন মিয়া বলেন আমি বিশ্বাস করি, নেতৃত্ব মানে দায়িত্ব। আর দায়িত্ব পালনে আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমি সততা ও নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিচ্ছি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা