• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বাজারের প্রাণকেন্দ্রেই অগ্রণী ব্যাংক রাখার দাবীতে সলঙ্গায় মানববন্ধন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণের দাবিতে দুপচাঁচিয়ায় কলম বিরতি জয়পুরহাট বাসীর জন্য রানা প্রধান ১ হাজার কোটি টাকার উন্নয়ন মেগা প্রকল্প উপহার দিচ্ছেন সরকার জিরো টলারেন্স ঘোষণা করার পরেও মাদক- সেবিদের আড্ডা ইউনিয়ন পরিষদে রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক একটি বাঁশের কোরল, একটি প্রাণ! শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় নিহত ১ বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ

দুপচাঁচিয়ায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি / ১৫৭ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

167

দুপচাঁচিয়ায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রæয়ারি বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও নবনির্বাচিত সংসদ সদস্য (আদমদিঘি – দুপচাঁচিয়া) আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহŸান জানান। সভায় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) তৌহিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ প্রতিনিধি এস আই আলহাজ্ব, উপজেলা বিএনপি সভাপতি এ কে এম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেহেদী হাসান, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ সাইফুল আবেদীন, সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান,ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স দুপচাঁচিয়া ইউনিটের সাব অফিসার ময়নুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মেহেরুল ইসলাম, সাখাওয়াত হোসেন মলি­ক, শাহজাহান আলী, মোয়াজ্জেম হোসেন, জিয়ানগর ইউপি প্রশাসক উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক, গুনাহার ইউপির প্যানেল চেয়ারম্যান আনারুল হক, দুপচাঁচিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুল ইসলাম লিটন, একাডেমিক সুপারভাইজার শাহ মোঃ মাহমুদুন্নবী, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ প্রমুখ। এসময় আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন। সভায় থানা বাসস্ট্যান্ড থেকে তিসি গাড়ি পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ, সড়ক দুর্ঘটনা রোধে করণীয় পদক্ষেপ, মাদক নিয়ন্ত্রণ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা