• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান কুড়িগ্রামে মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ডিএস কেজি মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত কৃষক কার্ডের মাধ্যমে নতুন অগ্রযাত্রার সূচনা: ড. তিতুমীর সিরাজগঞ্জে “খেলাঘর” শিশুদের প্রাণবন্ত উৎসবে নববর্ষ উদযাপন কুইজ, কবিতা ও চিত্রাঙ্কণে মাতলো সৈয়দপুর; পহেলা বৈশাখে ‘সততসঞ্চারী’র অনুষ্ঠান দুপচাঁচিয়ায় সাকসেসফুল স্টুডেন্টস এসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ বাংলা নববর্ষ উপলক্ষে দুপচাঁচিয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলা উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন কিশোরগঞ্জে গ্ৰামীন সাঁজে জাঁকজমক পূর্ণ বৈশাখী শোভাযাত্রা

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের চার দিন পর আখক্ষেত থেকে কিশোরকে মৃত উদ্ধার

নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি / ৭৩ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

46

 

ঠাকুরগাঁওয়ে ভাড়ায় চালানো অটো রিকশার ব্যাটারি ছিনতাইয়ের জন্য ১৫ বছরের কিশোর চালক রাকিবকে হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজের চার দিন পর বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার হরিনারায়নপুর গ্রামে একটি আখক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মাহাবুব (৩২) ও আব্দুল কুদ্দুস (৩৫) নামে ২ জনকে গ্রেফতার করে।

‎নিহত রাকিব হরিনারায়নপুর সরকারপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। পেশায় অটো রিকশাচালক, রাকিব ওই পরিবারের একমাত্র ছেলে সন্তান। তিন মেয়ে আর একমাত্র ছেলেকে নিয়ে চলা দিনমজুর পিতা রফিকুল ইসলাম ছেলের ওপরই নির্ভর করতেন সংসার চালাতে।‎

‎পুলিশ জানায়, গত ১৮ আগস্ট বিকেল চারটার দিকে রাকিব প্রতিবেশী সুজন আলীর অটোরিকশা নিয়ে ভাড়ায় চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। রাত আটটার মধ্যে ফিরবে বলে জানিয়েও সে আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে পরদিন সদর থানায় অপহরণ মামলা করেন রাকিবের বাবা।‎

‎পরদিন সকালে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে জানান, রাকিবের চালানো অটোরিকশাটি হরিহরপুর ময়দানে পড়ে আছে। পরে রিকশার মালিক ও স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে রিকশাটি উদ্ধার করেন। সেখান থেকে ৩শ ফুট দূরের বাঁশঝাড়ে পরে থাকা অবস্থায় ব্যাটারিও পাওয়া যায়।

‎ওইদিনই ঠাকুরগাঁও সদর থানায় রফিকুল ইসলাম বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে এবং আরও ৩৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করেন। গ্রেপ্তার হওয়া দুই আসামি মাহাবুব (৩২) ও আব্দুল কুদ্দুস (৩৫) প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিবকে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
‎মামলার তদন্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, “গ্রেপ্তার দুই আসামির স্বীকারোক্তির ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে হরিনারায়নপুরের একটি আখক্ষেত থেকে রাকিবের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি আংশিক পচে গেছে, পানিতে ছিল বলে ফুলে উঠেছে। হত্যাকান্ডটি ঘটেছে চার দিন আগে। মূল উদ্দেশ্য ছিল অটোরিকশার ব্যাটারি ছিনতাই।”‎

‎এজাহারে রাকিবের বাবা উল্লেখ করেন, “আমার ছেলে নিখোঁজ হওয়ার আগে সন্ধ্যা ছয়টার দিকে আসামি রাহুল রায় তাকে ভগতগাজী এলাকায় নিয়ে যায়। সেখানেই শেষবার দেখা যায় তাদের দুজনকে। এরপর থেকেই আর কোনো খোঁজ ছিল না।”‎

‎ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম জানান, রাকিবের মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা