• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গাইবান্ধায় অর্থ আত্মসাতের মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন গাইবান্ধায় মাদকের অভয়ারণ্য রুখতে প্রশাসনের চরম ব্যর্থতা যুক্তরাষ্ট্রে আশ্রয় পেতে ভুয়া সমকামী পরিচয়ের অভিযোগ, উদ্বেগ বিশেষজ্ঞদের রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান উপলক্ষে সাংবাদিক সম্মেলন ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত শিবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জ বাগদা ফার্ম ভুমি উদ্ধার কমিটির সাবেক সভাপতি ডাঃ ফিলিমন বাস্কের অগণতান্ত্রিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন, নীলফামারীর সংরক্ষিত আসনে তৃনমুলের ভরসা বিলকিস ইসলাম দুপচাঁচিয়ায় গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের কমিটি বিলুপ্ত \ আহবায়ক কমিটি গঠন

ছিনতাই-চুরির মহোৎসব ॥ শেরপুর-ধুনট সড়ক যেন অপরাধীদের অভয়ারণ্য

শেরপুর বগুড়া প্রতিনিধি / ৯৯ Time View
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

46

বগুড়ার শেরপুর-ধুনট সড়কে মাত্র ১৮ দিনের ব্যবধানে পরপর ৫টি ছিনতাই ও চুরির ঘটনা ঘটেছে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় মানুষ ও পথচারীরা।

প্রথম ঘটনাটি ঘটে ১২ আগস্ট রাত ১টার দিকে শালফা কলেজপাড়া এলাকায়। জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রূপম ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন। তারা তার কাছ থেকে ৮ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন (অপ্পো ও আইফোন) ছিনিয়ে নেয়।

১৯ আগস্ট ভোরে খানপুর ইউনিয়নের নাসিম মীর তার স্ত্রীকে অপারেশন শেষে বাড়ি ফিরছিলেন। হুসনাবাদ এলাকায় তার অটোরিকশা থামিয়ে ছিনতাইকারীরা ১৯ হাজার ৮০০ টাকা, একটি অ্যান্ড্রয়েড ফোন ও একটি বাটন ফোন ছিনিয়ে নেয়। একইদিন রাতে ধুনট উপজেলার এলাঙ্গী গ্রামের মাসুদও ছিনতাইকারীর কবলে পড়লেও বুদ্ধি খাটিয়ে মোটরসাইকেল চালিয়ে প্রাণে রক্ষা পান।

২২ আগস্ট বিকেলে শুবলি এলাকায় জমি দেখতে আসা সেলিম খার মোটরসাইকেল রেখে যাওয়ার পর দুর্বৃত্তরা তা নিয়ে পালিয়ে যায়।

সবশেষ ৩০ আগস্ট রাতে শালফা বাজারের একটি চায়ের দোকানের বেড়া কেটে প্রবেশ করে চোরেরা ২ হাজার ১০০ টাকা নিয়ে যায়।

এ বিষয়ে ভুক্তভোগী রাশেদুল ইসলাম রূপম বলেন, “আমি জানি এই সড়কে পুলিশ টহল দেয়। কিন্তু এতগুলো ঘটনা ঘটলো অথচ পুলিশ কিছু জানলো না—বিষয়টি মেনে নেয়া যায় না।”

স্থানীয়রা জানিয়েছেন, শেরপুর-ধুনট সড়কে ছিনতাই এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। রাতে তো বটেই, দিনের বেলাতেও মানুষ নিরাপদে চলাচল করতে পারছে না। তারা দ্রুত পুলিশি টহল জোরদার ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তার সরকারি নাম্বার: ০১৩২০-১২৬৭৯৯


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা