• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
গাইবান্ধায় অর্থ আত্মসাতের মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন গাইবান্ধায় মাদকের অভয়ারণ্য রুখতে প্রশাসনের চরম ব্যর্থতা যুক্তরাষ্ট্রে আশ্রয় পেতে ভুয়া সমকামী পরিচয়ের অভিযোগ, উদ্বেগ বিশেষজ্ঞদের রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান উপলক্ষে সাংবাদিক সম্মেলন ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত শিবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জ বাগদা ফার্ম ভুমি উদ্ধার কমিটির সাবেক সভাপতি ডাঃ ফিলিমন বাস্কের অগণতান্ত্রিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন, নীলফামারীর সংরক্ষিত আসনে তৃনমুলের ভরসা বিলকিস ইসলাম দুপচাঁচিয়ায় গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের কমিটি বিলুপ্ত \ আহবায়ক কমিটি গঠন

প্রভাবশালীদের ছত্রছায়ায় নদীর বুক চিরে চলছে অবৈধ মাটি কাটার মহোৎসব

শাহ্ মো মুশফিকুর রহমান, স্যাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি / ১০১ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

106

 

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ০৬ নং ধাপেরহাট ইউনিয়নের ছাইগাড়ি গোবিন্দপুর এলাকায় নদী থেকে অবৈধভাবে মাটি কাটার ভয়াবহ চিত্র উঠে এসেছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিনের পর দিন নদীর বুক চিরে ভেকু মেশিন দিয়ে মাটি উত্তোলন করে তা বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে,স্থানীয় ধাপেরহাট ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি মো হারুন মিয়া ও
প্রভাবশালী ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এই অবৈধ কার্যক্রম চালিয়ে আসছে। প্রতিদিন শত শত ট্রাক মাটি নদী থেকে তুলে বিভিন্ন ইটভাটা, রাস্তা নির্মাণ ও বসতভিটার ভরাট কাজে ব্যবহার করা হচ্ছে।
নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তিত হয়ে সৃষ্টি হচ্ছে ভয়াবহ ভাঙন। অনেক কৃষকের ফসলি জমি ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে পড়েছে ঘরবাড়ি, মসজিদ-মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠান।
স্থানীয় বাসিন্দারা বলেন,
“আমাদের চোখের সামনে নদীটা শেষ করে দিচ্ছে। কেউ কথা বললে হুমকি দেওয়া হয়।”
আরেক বাসিন্দা বলেন,
নদী ভেঙে আমাদের বাড়ির দিকে চলে আসছে।”
নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ হলেও রহস্যজনক কারণে প্রশাসনের তেমন কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। এতে জনমনে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা