• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন শেরপুরে প্রোগ্রেসিভ স্কুল এ্যান্ড কলেজে ২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ধাপেরহাট হাজি মার্কেটে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, ঘটনাস্থল পরিদর্শনে স্থানীয় সংসদ সদস্য দুই শতকের গ্রামীণ উৎসব আঙ্গারু মেলা শুরু গাইবান্ধায় অর্থ আত্মসাতের মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন গাইবান্ধায় মাদকের অভয়ারণ্য রুখতে প্রশাসনের চরম ব্যর্থতা যুক্তরাষ্ট্রে আশ্রয় পেতে ভুয়া সমকামী পরিচয়ের অভিযোগ, উদ্বেগ বিশেষজ্ঞদের রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান উপলক্ষে সাংবাদিক সম্মেলন ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত

কিশোরগঞ্জে ভিজিএফের একক তালিকা অনুমোদন ও বিতরনের অভিযোগে ৯ ইউপি সদস্যের সংবাদ সম্মেলন

সামসুজ্জামান সুমন সংবাদদাতা কিশোরগঞ্জ(নীলফামারী / ৩৯ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

41

নীলফামারীর কিশোরগঞ্জে মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা ও সুপ্রিম কোর্টের রায়কে বৃদ্ধাগুলি দেখিয়ে বরখাস্তকৃত বাহাগিলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুজাউদ্দৌলাকে ভিজিএফ চালের ডিও প্রদান এবং ওয়ার্ড কমিটির প্রস্তুতকৃত তালিকা ছাড়াই একক তালিকা অনুমোদন চাল বিতরণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ৯ ইউপি সদস্য।

এ বিষয়ে (১৪ মার্চ শনিবার ) সকাল ১২টায় উপজেলাট বাহাগিলী ইউনিয়ন পরিষদে সংবাদ সম্মেলন করেন তারা।

লিখিত বক্তব্যে ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খলিলুর রহমান ডাবলু বলেন, আমাদের ইউনিয়নে ২০২৬ সালের পবিত্র ঈদুল ফিতরের মানবিক সহায়তার ভিজিএফ চালের তালিকা ও বিতরণে সরকারি নীতিমালা ও বাংলাদেশ সরকারে স্থানীয় আইন চরমভাবে লঙ্গিত হচ্ছে। নিয়ম অনুযায়ী প্রতিটি ওয়ার্ডের কমিটির মাধ্যমে উন্মুক্ত তালিকা প্রস্তুত হওয়ার কথা থাকলেও সুপ্রিম কোর্টের রায়ে বরখাস্তকৃত সৈরাচারের দোষর চেয়ারম্যান সুজাউদ্দৌলার একক সিদ্ধান্তে গোপনে তালিকা করে ওয়ার্ড কমিটির স্বাক্ষর ছাড়াই উপজেলা অফিসার বারাবর প্রেরণ করেন, যা চরম ভাবে আইন লঙ্ঘন। এমনকি প্রশাসনিক অফিস বন্ধের পূর্বে ১২ মার্চ ভিজিএফ চালের ডিও বরখাস্তকৃত চেয়ারম্যানকে সন্ধ্যার দিকে দেন এবং চাল তোলার অনুমতি দেন। যাতে করে আমরা কোন অফিস আদালতে যোগাযোগ করতে না পারি এবং ১৩ মার্চ ২০২৬ ইং রোজ শুক্রবার চেয়ারম্যান তড়িঘরি করে ভিজিএফ এর চাল উত্তোলন করেন যাতে কোন প্রকার জবাবদিহীতা বা তদারকি ছাড়াই চাল বিতারন করা যায়। আমরা তাই মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে বরখাস্তকৃত চেয়ারম্যান সুজাউদ্দৌলার রাতের আধারে গোপন তালিকা বাতিল করে মহামান্য সুপ্রিম কোর্টের রায়কে সম্মান দেখিয়ে অত্র ইউনিয়নে প্রশাসক অথবা প্যানেল নিয়োগ করে সরকারি নীতিমালা অনুযায়ী ওয়ার্ড কমিটির প্রকাশ্য তালিকার মাধ্যমে হতদরিদ্র ব্যক্তিদের মাঝে মানবিক সহায়তার ভিজিএফ চাল বিতারন করা হউক। অন্যথায় আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য থাকিব।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান বলেন, কোরাম হয়েছে বলে তো অনুমোদন দেয়া হয়েছে। চেয়ারম্যান বরখাস্ত হয়েছে কি না সে বিষয়ে এখন কোন চিঠি আমরা হাতে পাইনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা