• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দুপচাঁচিয়ায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হয়েছে ইজারা ছাড়াই হাটে খাজনা আদায়ের অভিযোগ,বেতনহীন কর্মচারীদের মানবেতর জীবন কুড়িগ্রামে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধায় নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালন উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে ১২শ’ লিটার ডিজেল জব্দ পলাশবাড়ীতে জামায়াত প্রার্থীর পোস্টার ছেঁড়ার অভিযোগ, এলাকায় উত্তেজনা গোবিন্দগঞ্জে কারগাড়ী যোগে ছাগল চুরির সময় জনতার হাতে আটক-২ গাইবান্ধায় পৃথক ঘটনায় নারীসহ দু’জনের লাশ উদ্ধর

ঐতিহ্যবাহী যাত্রাপুরহাটের অতিরিক্ত ইজারা মূল্য-খাজনা বাতিল ও জনদুর্ভোগের বিরুদ্ধে মানববন্ধন

মাসুদ রানা, কুড়িগ্রাম প্রতিনিধি / ৪৪ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

48

কুড়িগ্রাম সদর উপজেলার ঐতিহ্যবাহী বৃহৎ যাত্রাপুরহাটে অতিরিক্ত ইজারা মূল্যের কারণে অস্বাভাবিক খাজনা আরোপ এবং জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে যাত্রাপুরহাটের সর্বস্তরের ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

১৪ মার্চ (শনিবার) দুপুর ১২টায় যাত্রাপুর হাটের অটো স্ট্যান্ডে ২০০৬-২৭ অর্থ বছরে অতিরিক্ত ইজারা মূল্য আরোপের প্রতিবাদে ঘন্টাব্যাপী মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করে শত শত ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

মানববন্ধনে বক্তব্য রাখেন-ব্যবসায়ী রাজু আহমেদ রাজ্জাক, জাহিদুল ইসলাম, মাসুদ রানা, আজগার আলী প্রমূখ।

মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, গত অর্থ বছরে যাত্রাপুরহাটের প্রায় ১ কোটি ৩৯ লাখ টাকা ইজারা মূল্য ছিল। অথচ এ বছর ব্যবসায়ীদের গলা কাটতে চলতি ২০২৬-২৭ অর্থ বছরে ২ কোটি ৩০ লাখ টাকা ইজারা মূল্য নির্ধারণ করা হয়েছে।

এই অস্বাভাবিক ইজারা মূল্য বৃদ্ধি প্রমাণ করে এর বোঝা শেষ পর্যন্ত গিয়ে পড়বে সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং কৃষকদের উপর। তারা বলেন, ব্যবসায়ীদের উপর নির্মম জুলুম ও অন্যায়ের বোঝা চাপিয়ে দেয়া হয়েছে। আমরা এই অন্যায়, অবিচার এবং অযৌক্তিক ইজারার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা