• রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রামে মরিচ ক্ষেতে গাঁজার চাষ, ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ গ্রামীন সকল রাস্তা পাঁকাকরণ করা হবে -এমপি বিলকিস ইসলাম সলঙ্গায় মাদক ইভটিজিং প্রতিরোধে উঠান বৈঠক রাজশাহীতে রেস্তোরাঁয় হামলা ও ককটেল বিস্ফোরণ প্রতিবাদে মানববন্ধন বগুড়ার শেরপুরে ক্লাব ৯২-এর ফল উৎসব ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত সেই ৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে কৃষকের মৃ/ত্যু, লা/শ খুঁজতে গিয়ে ছেলেও আহত ধুনটে রাইজিং স্টার ক্লাবের ফ্রি মেডিক্যাল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৩ শতাধিক মানুষ হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

এক দশকের প্রথা ভেঙে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী; শহীদ দিবসের ডাক টিকিট উন্মোচন

অনলাইন ডেস্ক / ৯৯ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

106

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কার্যালয়ে পৌঁছালে তাঁকে স্বাগত জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

​কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে এক অনন্য নজির স্থাপন করেন প্রধানমন্ত্রী। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে অত্যন্ত আন্তরিকতার সাথে কুশল বিনিময় করেন। অনেক পুরানো কর্মচারীকে নাম ধরে ডেকে কাছে টেনে নেন তিনি। প্রধানমন্ত্রীর এমন সহজ ও সহজিয়া আচরণে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

​প্রধানমন্ত্রী কার্যালয় চত্বরে একটি ‘স্বর্ণচাঁপা’ ফুলের চারা রোপণ করেন। চারা রোপণ শেষে মহান আল্লাহতায়ালার দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় তাঁর পাশে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম (অব.) সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

​দাপ্তরিক কাজের অংশ হিসেবে আজ প্রধানমন্ত্রী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে বিশেষ স্মারক ডাক টিকিট উন্মোচন করেন। এর মাধ্যমে তেজগাঁও কার্যালয়ে তাঁর কর্মমুখর যাত্রার সূচনা হলো।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা