• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক একটি বাঁশের কোরল, একটি প্রাণ! শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় নিহত ১ বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু: জেনে নিন বিস্তারিত

অনলাইন ডেস্ক / ৮৩ Time View
Update : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

89

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের সুবিধার্থে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আজ যারা টিকিট সংগ্রহ করছেন তারা আগামী ১৩ মার্চ ভ্রমণ করতে পারবেন।

​রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, ৪ মার্চ মিলবে ১৪ মার্চের টিকিট, ৫ মার্চ দেওয়া হবে ১৫ মার্চের টিকিট এবং একইভাবে ৬ থেকে ৯ মার্চ পর্যন্ত যথাক্রমে ১৬, ১৭, ১৮ ও ১৯ মার্চের অগ্রিম টিকিট সংগ্রহ করা যাবে। বরাবরের মতো এবারও ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

​যাত্রীদের টিকিট কেনার প্রক্রিয়া সহজ করতে পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের জন্য ভিন্ন সময় নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে উন্মুক্ত করা হচ্ছে।

​আগ্রহী যাত্রীরা বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন। যারা আগে থেকেই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে রেখেছেন, তারা সরাসরি লগইন করে টিকিট কিনতে পারবেন। তবে নতুন যাত্রীদের টিকিট সংগ্রহের পূর্বে অবশ্যই ওয়েবসাইটে একবার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা