• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান কুড়িগ্রামে মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ডিএস কেজি মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত কৃষক কার্ডের মাধ্যমে নতুন অগ্রযাত্রার সূচনা: ড. তিতুমীর সিরাজগঞ্জে “খেলাঘর” শিশুদের প্রাণবন্ত উৎসবে নববর্ষ উদযাপন কুইজ, কবিতা ও চিত্রাঙ্কণে মাতলো সৈয়দপুর; পহেলা বৈশাখে ‘সততসঞ্চারী’র অনুষ্ঠান দুপচাঁচিয়ায় সাকসেসফুল স্টুডেন্টস এসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ বাংলা নববর্ষ উপলক্ষে দুপচাঁচিয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলা উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন কিশোরগঞ্জে গ্ৰামীন সাঁজে জাঁকজমক পূর্ণ বৈশাখী শোভাযাত্রা

ঈদযাত্রায় ‘চরম জুলুম’: দায় নিতে হবে সরকারকে, হুঁশিয়ারি ডা. শফিকুরের

অনলাইন ডেস্ক / ২৭ Time View
Update : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

30

এবারের ঈদযাত্রায় সাধারণ মানুষের চরম ভোগান্তি ও অব্যবস্থাপনার তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার (২০ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি মন্তব্য করেন, দেশ এবার ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা প্রত্যক্ষ করছে এবং এর দায় পুরোপুরি সরকারকেই নিতে হবে।

​ডা. শফিকুর রহমান তার স্ট্যাটাসে বলেন, “নাড়ির টানে ঘরে ফেরা মানুষের ওপর চরম জুলুম করা হচ্ছে। মানুষ সারা বছর অপেক্ষা করেন প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে, কিন্তু এবারের অব্যবস্থাপনা সব আনন্দকে ম্লান করে দিয়েছে।” তিনি অভিযোগ করেন, সরকার গঠনের পর সংশ্লিষ্ট মন্ত্রীর দেওয়া কাণ্ডজ্ঞানহীন বক্তব্যই এই বিশৃঙ্খলার মূল ভিত্তি।

​বাস ভাড়া নিয়ে সরকারি দাবির বিরোধিতা করে তিনি বলেন, “বাস মালিকরা স্বাভাবিকের চেয়ে কম ভাড়া নিচ্ছেন—এটি একটি চরম মিথ্যাচার। জনগণকে এভাবে বিভ্রান্ত করার পরিণাম শুভ হবে না।” তিনি প্রশ্ন তোলেন, দেশ কি আবারও ফ্যাসিবাদের কবলে পড়তে যাচ্ছে?

​হুশিয়ারি উচ্চারণ করে জামায়াত আমির বলেন, “জেগে ওঠা যুবসমাজ ও জনগণ কোনোভাবেই নতুন করে ফ্যাসিবাদ বরদাশত করবে না। সময় থাকতে সাবধান না হলে এই বিপর্যয়ের দায়ভার সরকারকেই বহন করতে হবে।” ঘরমুখো মানুষের এই দুঃখ ও আফসোস দেখার কেউ নেই বলেও তিনি ক্ষোভ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা