নীলফামারীর কিশোরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগের নেতা মোখলেছুর রহমান বিমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার রনচন্ডী ইউনিয়নের চেয়ারম্যান ও যুবলীগ নেতা।
বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম। বিমানকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
থানা সূত্র জানায়, সন্ত্রাসবিরোধী আইনে মামলার আসামি যুবলীগের নেতা ও ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান বিমানকে বুধবার সন্ধায় উপজেলা প্রশাসনিক ভবনের সামনে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উত্তর বাফলা গ্রামের মৃত ওমর আলীর ছেলে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী আইনে মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য যে, কিশোরগঞ্জ থানায় গত ৪ জুন ২০২৫ তারিখে ৪৪ জন নামীয় ও অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।