• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
‎ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহতের ঘটনায় হত্যা মামলা কৃষক পরিবারের মেয়েকে অপহরণ, মেয়ের ছবি হাতে অঝোরে কাঁদছেন বাবা-মা রায়গঞ্জে কোরবানীর জন্য প্রস্তুত ৭১ হাজার পশু গাইবান্ধায় ফায়ার সপ্তাহ- ২০২৬ উদ্বোধন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী সহ ২০ জনের কুড়িগ্রাম এনসিপিতে যোগদান ‎বগুড়ার শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু জয়পুরহাটে দাখিল পরীক্ষার নীতিমালা লঙ্ঘনের অভিযোগ গাইবান্ধা জেলায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন ৪৫ প্রার্থী আব্দুল আলিম হজ্ব কাফেলার হজ্ব যাত্রীদের নিয়ে মক্কায় গমন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গাইবান্ধা জেলা প্রতিনিধি / ২৩ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

30

 

“দুর্যোগ প্রতিরোধে সচেতনতা, নিরাপদ সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব অধ্যক্ষ আবুল কাউসার নজরুল ইসলাম লেবু। তিনি তার বক্তব্যে বলেন, অগ্নিকাণ্ড ও দুর্যোগ মোকাবেলায় জনগণের সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত সেবা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকলকে নিরাপত্তা বিধি মেনে চলার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহম্মদ লিমন। এছাড়াও উপস্থিত ছিলেন পলাশবাড়ী থানা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, পলাশবাড়ী প্রেস ক্লাবের সভাপতি শাহ আলম সরকার, থানার সেকেন্ড অফিসার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, সুধীজন, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং আধুনিক ফায়ার সেফটি ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন। পরে ফায়ার সার্ভিসের বিভিন্ন কার্যক্রম ও সচেতনতামূলক দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত অতিথিরা ফায়ার সার্ভিসের কার্যক্রমের প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা