• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

শেরপুরে জামায়াতের ইউপি চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা

শেরপুর বগুড়া প্রতিনিধি / ১৩৯ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

89

 

বগুড়ার শেরপুরে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আটটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৩ আগস্ট) সকালে উপজেলার হামছায়াপুর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত রুকন সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

শেরপুর উপজেলা জামায়াতের আমীর ও দলীয় মনোনীত এমপি প্রার্থী দবিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারি মানছুরুর রহমান। রুকনদের প্রত্যক্ষ ভোট গ্রহণ শেষে তিনি আটটি ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন।

আগামী নির্বাচনে সুঘাট ইউনিয়নে লুৎফর রহমান, ভবানীপুরে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আব্দুল হালিম, খামারকান্দিতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, খানপুরে আব্দুল খালেক, সীমাবাড়িতে ইমাম হোসেন, বিশালপুরে আব্দুস সাত্তার, মির্জাপুরে হাফেজ জহুরুল এবং কুসুম্বি ইউনিয়নে আনিসুল ইসলামকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।

এসময় সম্মেলনে শেরপুর উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর নাজমুল হক, সেক্রেটারি আবদুল্লাহ আল মুস্তফিদ নাসিম, শাহীন আলম , শফিকুল ইসলাম, ইফতেখার আলমসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা