• সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুরে ক্লাব ৯২-এর ঈদ আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন এস বি সাইবার নেটওয়ার্কের আয়োজনে শেরপুরে প্রবীণদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট কুড়িগ্রামে একটি গ্রামের কারো ভাগ্যে জোটেনি এক টুকরো কোরবানির মাংস, নদীভাঙন আতঙ্কে দিন পার কুড়িগ্রামে সহস্রাধিক অসহায় মানুষ পেল HASENE-এর কোরবানির মাংস সাতবারের সাবেক এমপি দবিরুল ইসলাম আর নেই দুপচাঁচিয়ায় কোরবানির পশুর চামড়ার বাজারে ধস, নামমাত্র দামে বিক্রি ‎বগুড়ার শেরপুরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত, আহত ৪ পূর্বপুরুষের পেশা টিকিয়ে রাখতে যুদ্ধ কামার শিল্পীদের জয়পুরহাটে কোরবানী ঈদে মাংশ টাকার জন্য কাঠের খাইটা কদর বেশী

আগামী ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা

অনলাইন ডেস্ক / ১১৭ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

120

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় ওই দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৩০ মার্চ) নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এ সংক্রান্ত একটি চিঠি ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের শূন্য পদে নির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট এলাকার ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখা প্রয়োজন।
এতে আরও বলা হয়, ভোটগ্রহণের দিন অর্থাৎ ৯ এপ্রিল নির্বাচনি এলাকায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ভোটদানে অংশগ্রহণ নিশ্চিত করতে সাধারণ ছুটি ঘোষণা করা জরুরি। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট দুই আসনের ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা